অভিমানে প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়াচ্ছে দোলেশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২২, ২২:২০আপডেট : ০২ মার্চ ২০২২, ২২:২০

জাতীয় দলের ক্রিকেটারদের বাদ দিয়েই ১৫ মার্চ শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। প্রতিযোগিতাটির প্রথম দুই আসর দুই দলের হলেও ১৯৯১-৯২ মৌসুম থেকে প্রিমিয়ার লিগে ১২ দল অংশ নিয়ে আসছে। কিন্তু এবার প্রথমবারের মতো ১১ দল অংশ নিচ্ছে। জানা গেছে, প্রাইম দোলেশ্বরের নিয়মিত কোচ মিজানুর রহমান বাবুলের ওপর অভিমান করেই প্রিমিয়ার লিগ থেকে নিজেদের নাম সরিয়ে নিতে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) বরাবর চিঠি দিয়েছে দলটি।

চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন সিসিডিএমের সমন্বয়ক আমিন খান। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘প্রাইম দোলেশ্বর লিগে খেলতে চায় না। তারা একটি চিঠি দিয়েছে। তারা কেন খেলতে চায় না, সেটা জানায়নি।’

তবে এই বিষয়ে বিসিবি সিদ্ধান্ত নেবে বলে জানালেন তিনি, ‘কাল (বৃহস্পতিবার) দলবদল যাক, এরপর এটা দেখা হবে। আর এটা আমাদের ব্যাপারও নয়, বিসিবি দেখবে। আমরা সিসিডিএম যেমন বোর্ডের অন্তর্গত, তেমনি প্রতিটি ক্লাবও বোর্ডের অন্তর্গত। তাদের ব্যাপারে বিসিবি সিদ্ধান্ত নেবে।’

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সর্বশেষ পাঁচ আসরে তিনবারের রানার্স-আপ দলটি কোচ মিজানুর রহমান বাবুলের ওপর অভিমান করে আসন্ন লিগে অংশ নেবে না বলে সিসিডিএমকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে। দোলেশ্বরের হয়ে গত মৌসুমে খেলা ফরহাদ রেজা, শরিফুল্লাহ, মার্শাল আইয়ুব, ফজলে রাব্বী, কামরুল ইসলাম রা্ব্বিকে এবার দেখা যাবে প্রিমিয়ার ডিভিশনে নবাগত রূপগঞ্জ টাইগার্সে। গাজী গ্রুপের মালিকানাধীন প্রিমিয়ার ডিভিশনে তাদের দ্বিতীয় ক্লাবটিকে অভিষেক আসরে ট্রফি জয়ে কোচ মিজানুর রহমান বাবুলকে দল গঠনে দায়িত্ব দিয়েছে।

দোলেশ্বর ছাড়া চলতি মৌসুমের বাকি ১১ দল হচ্ছে- মোহামেডান লিমিটেড, আবাহনী লিমিটেড, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, শাইন পুকুর ক্রিকেট ক্লাব, খেলাঘর, লিজেন্ডস অব রূপগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন, সিটি ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স। প্রথম বিভাগ থেকে সিটি ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স দুটি দল প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েছে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান