বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী ওয়ানডে দল দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক
০৮ মার্চ ২০২২, ১৫:৫৪আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৬:১৪

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। সেই তালিকায় রয়েছেন আইপিএলে দল পাওয়া ৮ সদস্যও। তার মানে আইপিএলের কারণে যাদের খেলা নিয়ে সংশয় ছিল, তা আর রইলো না। ফলে আইপিএলের শুরুর দিকে প্রোটিয়া এই খেলোয়াড়দের খেলার সুযোগ থাকছে না। 

আট সেই তারকা খেলোয়াড় হলেন- কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, রাসি ভ্যান ডার ডাসেন, ডেভিড মিলার, কুইন্টন ডি কক, এইডেন মারক্রাম, ডোয়াইন প্রিটোরিয়াস ও মার্কো ইয়ানসেন। ফিটনেস ইস্যুতে দলে নেই আইনরিখ নর্কিয়া ও সিসান্ডা মাগালা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ মার্চ। শেষ হবে ২৩ মার্চ। অর্থাৎ আইপিএল শুরুর মাত্র তিনদিন আগে শেষ হবে ওয়ানডে সিরিজ। ফলে আইপিএলের শুরুর দিকে কিছু ম্যাচ মিস করবেন ওই তারকারা। 

সাধারণত আইপিএল বাবলে প্রবেশ করতে তিন দিনের কোয়ারেন্টিন জরুরি। কিন্তু আরেকটি বাবল থেকে যারা যাবেন, তাদের বেলায় সেটা শিথিলযোগ্য। তবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজটি অনুষ্ঠিত হবে ম্যানেজড বায়ো-বাবলে। যার মানে চিরাচরিত বাবল থেকে কিছুটা নিয়ম এখানে শিথিল করা হয়েছে। এই বাবলে খেলোয়াড়রা বাইরে যাওয়ার অনুমতি পেয়ে থাকেন। এই অবস্থায় আইপিএলে যেতে চাওয়া ক্রিকেটাররা কতদিনের কোয়ারেন্টিনে যাবেন, সেটা এখনও পরিষ্কার নয়। 

অবশ্য ওয়ানডে সিরিজে ওই খেলোয়াড়দের পাওয়া গেলেও টেস্টে সিরিজে পাওয়া নিয়ে সংশয় রয়েছে। কারণ, ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, ওই সময় খেলোয়াড়রা টেস্ট খেলবেন নাকি আইপিএল; তা সম্পূর্ণ খেলোয়াড়দের ওপর নির্ভরশীল। এই প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার নির্বাচক প্যানেলের আহ্বায়ক ভিক্টর পিটসাং বলেছেন, ‘ওয়ানডে স্কোয়াডে যারা টেস্ট খেলছে না, তারা ওয়ানডে শেষ হতেই আইপিএলের জন্য চলে যাবেন। তবে ৬জন যারা নাকি টেস্ট দলেরও সদস্য, তাদের বিষয়টা কয়েক দিনের মধ্যেই বোঝা যাবে।’ ওই ৬জন হলেন রাবাদা, এনগিডি, ভ্যান ডার ডাসেন, মারক্রাম, ইয়ানসেন ও নর্কিয়া। 

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: তেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ, কুইন্টন ডি কক, জুবাইর হামজা, মার্কো ইয়ানসেন, জানেমান মালান, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, ওয়েইন পারনেল, আন্দিলে ফেহলুকোয়ায়ো, ডোয়াইন প্রিটোয়োরিয়াস, কাগিসো রাবাদা, তাবারাইজ শামসি, রাসি ভ্যান ডার ডাসেন, কাইল ভেরেইন। 

/এফআইআর/ 
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম