এশিয়া কাপ বাছাইপর্ব শুরু ১৯ ফেব্রুয়ারি

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০১৬, ১৬:১০আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ১৬:১০

এশিয়া কাপের বাছাইপর্ব শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। বাছাইপর্বের খেলা শেষ হবে ২২ ফেব্রুয়ারি। আফগানিস্তান, হংকং, ওমান ও আরব আমিরাতকে নিয়ে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হবে বাছাইপর্বের খেলা। এশিয়া কাপ বাছাইপর্ব শুরু ১৯ ফেব্রুয়ারি

এদের মধ্যে একটি দল খেলবে মূলপর্বে। শুক্রবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এ টুর্নামেন্টটির বাছাইপর্বের সূচি প্রকাশ করে। 

আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে টানা তৃতীয়বারের মত এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে বাছাইপর্ব থেকে উঠে আসা একটি দল খেলবে মূলপর্বে।

বাছাইপর্বের প্রথম ম্যাচে ১৯ ফেব্রুয়ারি মাঠে নামবে আফগানিস্তান ও আরব আমিরাত। এদিন খেলা শুরু হবে দুপুর ১.৩০টায়। আর সন্ধ্যা ৬টায় হংকং খেলবে ওমানের বিপক্ষে। 

এশিয়া কাপের বাছাইপর্বের সূচি

ফেব্রুয়ারি ১৯:

আফগানিস্তান বনাম আরব আমিরাত (দুপুর ১.৩০টা ),

হংকং বনাম ওমান (সন্ধ্যা ৬টায়)

ফেব্রুয়ারি ২০:

আফগানিস্তান বনাম ওমান (দুপুর ১.৩০টা)

ফেব্রুয়ারি ২১:

আরব আমিরাত বনাম হংকং (সন্ধ্যা ৬টা)

ফেব্রুয়ারি ২২:

আফগানিস্তান বনাম হংকং (দুপুর ১.৩০টা)

আরব আমিরাত-ওমান (সন্ধ্যা ৬টা)

/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম