হকির চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা, ১০ হাজার টাকা করে পুরস্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২২, ১৮:৫৩আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৮:৫৯

এএইচএফ কাপে এই বছরও চ্যাম্পিয়নের মুকুট মাথায় পরেছে বাংলাদেশ। টানা ধারাবাহিকতা ধরে রাখায় একটা সংবর্ধনা প্রাপ্যই ছিল। গত মার্চে চ্যাম্পিয়ন হওয়া দলটিকে রবিবার সংবর্ধনা দিয়েছে হকি ফেডারেশন। সেখানে বিজয়ীদের দেওয়া হয়েছে ১০ হাজার টাকা করে পুরস্কার।

বিমান বাহিনীর ফ্যালকন হলে এক অনুষ্ঠানের মাধ্যমে খেলোয়াড়-কর্মকর্তাদের হাতে এই অর্থ পুরস্কার তুলে দেন হকি ফেডারেশনের সভাপতি বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

তবে সংবর্ধনার পর নতুন করে আবারও মাঠে নামতে হচ্ছে রাসেল মাহমুদ জিমি-ফরহাদ আহমেদ শিতুলদের। আগামী ৬ থেকে ১৫ মে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব হবে থাইল্যান্ডে। সেখানে অংশ নেওয়ার জন্য আগামী ১২ এপ্রিল প্রস্তুতি শুরু হচ্ছে। সেদিন প্রাথমিকভাবে বাছাইকৃত ৩৬জন খেলোয়াড় ক্যাম্পে যোগ দেবেন। এবারও বিকেএসপিতে অনুশীলন চলাকালে কোচ হিসেবে থাকবেন মালয়েশিয়ার গোপিনাথন কৃষ্ণমূর্তি। ইন্দোনেশিয়াতে সাফল্য পাওয়াতে তার ওপরই ভরসা রেখেছে হকি ফেডারেশন।

ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আজ আমরা খেলোয়াড়দের সংবর্ধিত করেছি। অর্থ পুরস্কারও দেওয়া হয়েছে।এছাড়া খেলোয়াড়দের নতুন করে ক্যাম্প শুরু হচ্ছে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম