নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব-তামিমরাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২২, ১৩:১৯আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১৩:২৪

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা নববর্ষের সার্বজনীন এই লোক উৎসবে থাকে উচ্ছাসের বাঁধভাঙা জোয়ার। সেই জোয়ারে সামিল হন প্রতিটি স্তরের মানুষ। দেশের ক্রিকেট তারকারাও ব্যতিক্রম ছিলেন না। সাকিব আল হাসান থেকে শুরু করে তামিম ইকবাল, মুশফিকুর রহিম সবাই এই বাংলা নববর্ষকে স্বাগত জানিয়েছেন।    

সাকিব আল হাসান তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘বৈশাখের রঙে আমাদের সকলের জীবন হয়ে উঠুক রঙিন। উৎসব ও উল্লাসে স্বাগত জানাই নতুন বাংলা বছরকে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪২৯।’

মুশফিকুর রহিম তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় শুভেচ্ছা জানিয়েছেন, ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা… সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা।’

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল নতুন বাংলা বছরের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘নতুন বছর সবার জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ ও শান্তি।’

বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম তারকা তহুরা খাতুন। বাংলা নববর্ষে সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন তিনিও। নিজের অফিসিয়াল ফেসবুকে পেজে লিখেছেন, ‘পুরনো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিসাৎ। সকলকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন... শুভ নববর্ষ... ১৪২৯ বঙ্গাব্দ।’ 

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম