বাটলার ঝড় থামালেও ‘খরুচে’ হয়ে থাকলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২২, ২২:১৫আপডেট : ২২ এপ্রিল ২০২২, ২৩:৪২

আইপিএলে শুক্রবার দিল্লি ক্যাপিটালসের ওপর তাণ্ডব চালিয়েছেন জশ বাটলার। তার ঝড়ো ব্যাটিং ‘খরুচে’ বানিয়ে দিয়েছে মোস্তাফিজুর রহমানকেও। ১৯তম ওভারে শেষ পর্যন্ত কাটার মাস্টার-ই বাটলার ঝড় থামিয়েছেন। ততক্ষণে ইংলিশ ব্যাটার করে ফেলেছেন ৬৫ বলে ১১৬ রান! তাতে দিল্লির বিপক্ষে ২২২ রানের পাহাড় গড়েছে রাজস্থান রয়্যালস।

আজ শুরু থেকেই ব্যয়বহুল ছিলেন মোস্তাফিজ। পাওয়ার প্লের চতুর্থ ওভারে বল করলেও বেশি সুবিধা করতে পারেননি। দিয়েছেন ১৪ রান। দেবদূত পাডিক্কাল মারেন ৩টি চার। ১২তম ওভারটিতে অবশ্য বেশি রান খরচ করেননি। ৬ রান আসে এই ওভারে। তবে তৃতীয় ওভারে সেই ধারাবাহিকতা থাকেনি। আসে ৯টি রান।

শুরু থেকে তাণ্ডব চালানো বাটলার ১৯তম ওভারেও মোস্তাফিজকে ছেড়ে কথা বলেননি। আসে ১৪ রান। প্রথম বলে চার মারার পর দ্বিতীয় বলে মারেন ছক্কা! বাউন্ডারি লাইনে সেই বলের নাগালই পাননি পাওয়েল। শেষ পর্যন্ত ষষ্ঠ ডেলিভারিতে মোস্তাফিজের বলে ক্যাচে পরিণত হন বাটলার। ততক্ষণে ২০০ পার হয়ে গেছে রাজস্থান। শুরু থেকে তাণ্ডব চালানো বাটলারের ৬৫ বলের ইনিংসে ছিল ৯টি চার ও ৯টি ছয়!

তারপর স্কোরটা ফুলেফেঁপে ওঠে অধিনায়ক সাঞ্জু স্যামসনের কল্যাণে। ১৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৬ রানে অপরাজিত থেকেছেন। তার শেষের ঝড়ের পর মৌসুমের সর্বোচ্চ স্কোরও পেয়ে যায় রাজস্থান। ২ উইকেট হারিয়ে করেছে ২২২ রান। তবে এই বড় স্কোরের ভিতটা গড়ে দেয় শুরুর ওপেনিং জুটিই। ১৫৫ রান যোগ করা ওই জুটি ভাঙে পাডিক্কালের বিদায়ে। এই ব্যাটার ৩৫ বলে ৭ চার ও ২ ছক্কায় করেছেন ৫৪ রান। 

৪ ওভারে ৪৩ রানে মোস্তাফিজ নেন ১টি উইকেট। সবচেয়ে বেশি ৪৭ রান দেওয়া খলিল আহমেদেরও শিকার একটি।

/এফআইআর/এমওএফ/ 
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম