জাতীয় দলে লবিংয়ের সুযোগ দেখেন না মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২২, ১৭:৫৬আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৭:৫৬

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাদ পড়ায় প্রশ্ন তুলেছিলেন আবু জায়েদ রাহী। হতাশা প্রকাশ করে বলেছিলেন, এর মধ্যে অন্য কিছুর গন্ধ পাচ্ছেন তিনি! জাতীয় দলে সুযোগের ক্ষেত্রে লবিংয়ের মতো কিছু থাকতে পারে বলেও অভিযোগ ছিল তার। তবে এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাশরাফি বলেছেন, ‘অনেকে মনে করে জাতীয় দলে লবিং আছে। এখানে এই সুযোগ নেই। আপনি পারফর্ম করবেন, খেলবেন। দিন শেষে আমি বারবারই বলছি এখানে আবেগের কোনও জায়গা নেই। এটা সম্পূর্ণ পেশাদার জায়গা, আপনাকে শতভাগ পেশাদার হতে হবে। পারফর্ম করতে হবে।’

টানা দুই সিরিজ দলের সঙ্গে থেকেও ম্যাচ খেলার সুযোগ পাননি রাহী। তবে লঙ্কান সিরিজে তাকে বাদ দেওয়ার ক্ষেত্রে ফর্ম বিবেচ্য ছিল না। দেশের মাটিতে কম গতি আর সুইং কাজ করবে না-এমন ভাবনাই নির্বাচকদের ভাবিয়েছে বেশি। তাই আনক্যাপড পেসার রেজাউর রহমানকে দলে ভেড়ানো হয়েছে রাহীর জায়গায়। যা মেনে নিতে পারেননি রাহী। এই মিডিয়াম পেসার লবিংয়ের কথা উল্লেখ করে বলেছিলেন, ‘মিরপুরেই শেষ দুই টেস্টে ১০ উইকেট নিয়েছি। এই পেস দিয়েই। আমার মনে হয় না গতি এখানে কোনও ইস্যু। অন্য কোনও কাহিনি থাকতে পারে। আমি কখনোই ভাবিনি বাদ পড়বো। আমার কাছে মনে হয় না কোচ এই জায়গায় কোনও প্রভাব রেখেছেন।’

এখন রাহীর মাঠে ফেরার ক্ষেত্রে মাশরাফির পরামর্শ হলো, ‘এটা একটা খেলোয়াড়ের জন্য হতাশার। তবে বাংলাদেশ দলে এখন ফাস্ট বোলিংয়ে তীব্র প্রতিযোগিতা। বিশেষ করে সংক্ষিপ্ততম সংস্করণে মারাত্মক প্রতিদ্বন্দ্বিতা। টেস্টে তাসকিন, এবাদত ভালো খেলছে। শরিফুল সব ফরম্যাটে ভালো বোলিং করছে। এখন বাইরে নিজেকে উন্মোচন না করে মাঠে মেলে ধরা উচিত।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম