সাইফউদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে জিতলো আবাহনী  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২২, ১৯:৫৯আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৯:৫৯

সাইফউদ্দিনের অলরাউন্ড পারফরম্যান্সে রূপগঞ্জ টাইগার্সকে ৬৩ রানে হারিয়েছেন আবাহনী। আফিফ হোসেন ও সাইফউদ্দিনের জোড়া হাফসেঞ্চুরিতে ২৭৬ রানের লক্ষ্য দেয় ঐতিহ্যবাহীরা। জবাবে ২১২ রানেই গুটিয়ে গেছে রূপগঞ্জ।

বিকেএসপির চার নম্বর মাঠে ২৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে রূপগঞ্জ টাইগার্সের টপ অর্ডার বোলিং তোপে পড়ে সাইফউদ্দিন ও মোসাদ্দেকের। দলের হয়ে একমাত্র লড়াই করেছেন আরিফুল হক। ৭৩ বলে ৮ চার ও ৬ ছক্কায় ৯৫ রান করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে ওপেনার ইমরানুজ্জামানের ব্যাট থেকে।

মোহাম্মদ সাইফউদ্দিন ৩৭ রান খরচ করে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন। এছাড়া মোসাদ্দেক হোসেন নেন তিনটি উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিং করেছে আবাহনী। প্রথম ওভারেই মাহমুদুল হাসান জয়কে হারায় তারা। এরপর আফিফ ও মোহাম্মদ নাঈম মিলে ৫৫ রানের জুটি গড়েন। নাঈম ২৬ বলে ৩৯ রান করে আউট হলে হাফসেঞ্চুরির দেখা পান আফিফ। ৯১ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৮ রানের ইনিংস খেলেন তিনি। তবে নাঈমের আউটের পর দুই রানের ব্যবধানে ফিরে যান তৌহিদ হৃদয় (৪), মোসাদ্দেকও (০)।

এরপর সাইফউদ্দিনের ঝড়ো ব্যাটিং এবং জাকির আলীর দায়িত্বশীল ইনিংস ৯ উইকেট হারানো আবাহনীকে ২৭৫ রানের পুঁজি পাইয়ে দিয়েছে। সাইফ ৪১ বলে ২ চার ও ৫ ছক্কায় নিজের ৬২ রানের ইনিংসটি সাজান। জাকির আলী ৮০ বলে খেলেন ৪৮ রানের ইনিংস।

রূপগঞ্জ টাইগার্সের আব্দুল গাফফার ও মোহাম্মদ তারিক তিনটি করে উইকেট নিয়েছেন। এছাড়া নাসুম আহমেদ নেন দুটি উইকেট।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম