বাংলাদেশের বিপক্ষে সেই জয়ই নেপালের অনুপ্রেরণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৬আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৯

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ যুব দল মুখোমুখি হচ্ছে নামিবিয়ার বিপক্ষে। ম্যাচটি মঙ্গলবার সকাল ৯টায় কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ওই ম্যাচে বাংলাদেশ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হলে; সুপার লিগে বাংলাদেশের প্রতিপক্ষ হবে নেপাল।  আরিফ শেখ
অবশ্য এই নেপালের সঙ্গে মাত্র একবারই মুখোমুখি হয়েছিলো বাংলাদেশের যুবারা। ২০০২ সালের বিশ্বকাপে খেলেছিলেন আশরাফুল-আফতাব-নাফিসরা। ওই দলের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছিলো নেপাল যুব ক্রিকেট দল। 

বাংলাদেশের বিপক্ষে ২০০২ বিশ্বকাপে পাওয়া সেই জয়ই এবার নেপালের অনুপ্রেরণা। স্বাগতিক বাংলাদেশের শক্তি-সামর্থ্য নিয়ে কোনও সংশয় নেই নেপালের ব্যাটিং অলরাউন্ডার আরিফ শেখের মনে। তবে নেপালের এই তরুণ জানান, তারা উন্মুখ হয়ে আছেন আরেকটি জয়ের আশায়। এ প্রসঙ্গে তিনি বলেন, '২০০২ বিশ্বকাপের সেই জয়ের কথা মনে আছে আমাদের। সেবার আমরা প্লেট সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়েছিলাম। আমাদের এবারের দলটি আরও ভালো। আমরা এবারও তেমন কিছু করতে মুখিয়ে আছি।' 

ওই ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮০ রান করে নেপাল। জবাবে ১৫ বল বাকি থাকতে ১৫৭ রানে অলআউট হয়ে যায় শাহরিয়ার নাফিসের বাংলাদেশ। ২৩ রানের সেই জয় এবার সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছে আরিফকে। 

এ প্রসঙ্গে তিনি বলেন, 'একবার যখন বাংলাদেশকে হারিয়েছি, আবার কেন নয়? এর মধ্যে আমরা দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়েছি। আমাদের নিজেদের ওপর আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করি, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে যে কাউকেই হারাতে পারব।'

উল্লেখ্য, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসরে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ডকে হারিয়ে 'ডি' গ্রুপ থেকে সুপার লিগ কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে নেপাল। ভারতের কাছে শেষ ম্যাচে হেরে নিজেদের গ্রুপে দুই নম্বরে রয়েছে দলটি। সুপার লিগে নেপালের সম্ভাব্য প্রতিপক্ষ বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে নামিবিয়াকে হারালে মেহেদি হাসানের মিরাজ দল হবে 'এ' গ্রুপের সেরা। 

/আরআই/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান