‘কনকাশন সাব’ দিয়ে বাংলাদেশকে চাপে রেখেছে শ্রীলঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২২, ১৪:৩০আপডেট : ১৭ মে ২০২২, ১৫:২৩

শ্রীলঙ্কার জন্য গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হলেন কনকাশন সাব কাসুন রাজিথা! নাজমুল হোসেন শান্তকে ফেরানোর পর অধিনায়ক মুমিনুল হককেও টিকতে দেননি এই পেসার। তাতে আধিপত্যে কাটানো প্রথম সেশনের পর বাংলাদেশের দ্বিতীয় সেশনটা কাটলো চাপে। প্রথম সেশনে যেখানে বিনা উইকেটে স্কোর ছিল ১৫৭। সেখানে এই সেশনে ১৮৪ রানে উইকেট হারিয়েছে ৩টি।  

চায়ের বিরতি যাওয়ার আগে ৭২ ওভার শেষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২২০ রান। ক্রিজে আছেন তামিম ইকবাল (১৩৩) ও মুশফিকুর রহিম (১৪)। স্বাগতিকরা এখনও পিছিয়ে ১৭৭ রানে।

অবশ্য তিন বছর পর সেঞ্চুরি পাওয়া তামিমও ফিরে যেতে পারতেন ৬১.৩ ওভারে। রামেশ মেন্ডিসের বলে তার ক্যাচ উঠলেও স্লিপে সেটি ধরতে পারেননি ধনাঞ্জয়া। ক্যাচটি ধরতে পারলে আরও বিপদে পড়ে যেত স্বাগতিক দল। এ নিয়ে দুবার স্লিপে জীবন পেলেন তামিম।

শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ৩৯৭ রানে গুটিয়ে দেওয়ার পর এক কথায় আধিপত্য বিস্তার করে খেলেছেন দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান। তাদের দৃঢ়তায় প্রথম সেশনে লঙ্কানদের চেয়ে রান তোলার গতিও ছিল বেশি। দ্বিতীয় সেশনে তাতে কিছুটা শৃঙ্খল পরাতে পেরেছেন লঙ্কান বোলিং। 

লাঞ্চ ব্রেক থেকে ফিরেই দৃশ্যপটে চলে আসে সফরকারী দল। ৫৮ রান করা মাহমুদুলকে গ্লাভসবন্দি করেছেন আসিথা ফার্নান্ডো। তাতে ভেঙে যায় ১৬২ রানের মহাকাব্যিক জুটি। শত রান ছাড়ানো এই জুটিটি দেখা গেছে ৬১ ইনিংস পর।

ওপেনিং জুটি ভাঙলেও তামিমকে কাঙ্ক্ষিত সেঞ্চুরি পাওয়া থেকে বঞ্চিত করা যায়নি। যদিও অপরপ্রান্তে নতুন নামা ব্যাটারদের যোগ্য সমর্থন পাননি তিনি। নতুন ব্যাটার নাজমুল হোসেন শান্ত নেমে ২২ বল খেলতে পেরেছেন। কনকাশন সাব হিসেবে নামা রাজিথার বলে খোঁচা মারতে গিয়ে কিপারের গ্লাভসবন্দি হয়েছেন বাজে শটে।

তার পর পর তামিমও আম্পায়ারের ভুলে ক্যাচ আউট হয়েছিলেন। বল ব্যাটে লেগে গ্লাভসে জমা পড়েছে ভেবে আউট দিলে বামহাতি ব্যাটার রিভিউ নেন সঙ্গে সঙ্গে। সেখানে স্বস্তির খবরই পান তামিম। দেখা গেছে বল ব্যাটেই লাগেনি।    

অধিনায়ক মুমিনুল হকের উইকেটটিও নেন এই রাজিথা। ভেতরে ঢুকে পড়া এক ডেলিভারিতে বোল্ড করেছেন তাকে। অবশ্য এই আউটে মুমিনুলের দায়ও আছে। অলসভাবে ডিফেন্স করার খেসারত দিতে হয়েছে তাকে। বল ব্যাট-প্যাডের ফাঁক দিযে আঘাত হানে স্টাম্পে। 

/এফআইআর/  
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম