বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১৭ মে ২০২২, ১৫:৫১আপডেট : ১৭ মে ২০২২, ১৬:০৩

আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়াও অংশ নেবে বাংলাদেশ ও পাকিস্তান। মঙ্গলবার এমন তথ্য দিয়েছেন বিসিবি পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

মঙ্গলবার দুপুরে সংবাদ মাধ্যমকে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘নিউজিল্যান্ডে আমরা একটি ত্রিদেশীয় সিরিজ খেলবো। সম্ভবত ক্রাইস্টচার্চে টুর্নামেন্টটি হবে।’

মূলত অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরেই পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা আগে ভাগে সেখানে যাবে বাংলাদেশ। মাহমুদউল্লাহর দল অ্যাডিলেডে দশদিনের ক্যাম্প করবে। ক্যাম্প চলাকালে বিগব্যাশ দলের সঙ্গে খেলবে অনুশীলন ম্যাচ। তারপর ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ।

এ ব্যাপারে জালাল ইউনুস বলেছেন, ‘আমরা বিশ্বকাপের বেশ আগেই অস্ট্রেলিয়াতে চলে যাবো। অ্যাডিলেডে দশদিনের ক্যাম্পে অংশ নেবো। ওখানে বিগব্যাশের দল রেডব্যাকসের সঙ্গে বেশ কিছু ম্যাচ খেলবো। এরপর আমরা নিউজিল্যান্ডে চলে যাবো। খুব সম্ভবত ক্রাইস্টচার্চে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।’

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান