আরেকটি বাজে সেশন বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২২, ১৫:০২আপডেট : ২৬ মে ২০২২, ১৫:০৮

দুটি সেশন পেরিয়ে গেলো। খেলা হলো ৫৮ ওভার। কিন্তু উইকেট নেই বাংলাদেশের। মিরপুরে কেবলই শ্রীলঙ্কার দাপট। কয়েকবার সুযোগ তৈরি হয়েছিল কিংবা আম্পায়ারের আঙুল উঠেছিল, কিন্তু ভাগ্য ও রিভিউ বাংলাদেশের পক্ষে না আসায় কেবলই হতাশার ছবি ফুটে উঠেছে। ফলে উইকেটশূন্য ‍দুটি সেশন পার করেছে স্বাগতিকরা।

আজ (বৃহস্পতিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে মাঠে নেমেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। চা বিরতির আগে প্রথম ইনিংসে ব্যাট করা লঙ্কানদের সংগ্রহ ১৫৫ ওভারে ৫ উইকেটে ৪৫৯ রান। তাতে লিড নিয়েছে ৯৪ রানের। ব্যাট করছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ (১২৩*) ও দিনেশ চান্ডিমাল (১২০*)। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে ৩৬৫ রান।

মিরপুরে শ্রীলঙ্কার রান উৎসব চলছে। ম্যাথুজের পর সেঞ্চুরি তুলে নিয়েছেন চান্ডিমাল। টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পূরণ করেছেন সাবেক লঙ্কান অধিনায়ক।

বলের পর বল, ওভারের পর ওভার। কিন্তু সাফল্য নেই বাংলাদেশের। স্বাগতিকদের বিপক্ষে দাপট দেখিয়ে বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ম্যাথুজ ও চান্ডিমাল। চমৎকার ব্যাটিংয়ে দুজনই তুলে নিয়েছেন সেঞ্চুরি। ম্যাথুজ পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি আর চান্ডিমাল পূরণ করেছেন ১২তম সেঞ্চুরি।

খাদের কিনারা থেকে বাংলাদেশকে টেনে তুলেছিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। শ্রীলঙ্কার অবস্থা অবশ্য তেমন ছিল না। প্রথম ইনিংসে তারা দুর্দান্ত শুরু পায়। সেটি ধরে রেখে রানের চাকা বাড়িয়ে নিচ্ছে। বিপরীতে দুটি সেশন উইকেটশূন্য কেটেছে বাংলাদেশের।

চতুর্থ দিনের সকালে দ্রুত উইকেট তুলে নেওয়ার আশায় মাঠে নামে বাংলাদেশ। স্বাগতিকদের লক্ষ্য ছিল, যত দ্রুত লঙ্কানদের অলআউট করে লিড নেওয়া যায়। তবে সেই আশায় গুঁড়েবালি! উল্টো শ্রীলঙ্কাই লিড নিয়েছে। সফরকারীদের কোনও উইকেটই নিতে পারেনি চা বিরতির আগে। বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে চলেছেন দুই অভিজ্ঞ ব্যাটার ম্যাথুজ ও চান্ডিমাল।

দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন ম্যাথুজ। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১৯৯ রানের অসাধারণ ইনিংস খেলা সাবেক লঙ্কান অধিনায়ক দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও জ্বলে উঠেছেন। দারুণ সব শটে টেস্ট ক্যারিয়ারে আরেকটি শতক পূ্রণ করেছেন তিনি। মোসাদ্দেক হোসেনের বল লেগ সাইডে ঠেলে সিঙ্গেল নিয়ে দেখা পান টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরির। ২৭৪ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান ম্যাথুজ।

তার সঙ্গে সমানতালে লড়ে যাচ্ছেন আরেক সাবেক অধিনায়ক চান্ডিমাল। লাঞ্চের আগেই পেয়ে যান টেস্ট ক্যারিয়ারের ২২তম হাফসেঞ্চুরি। সেখানেই থামেননি এই ব্যাটার। অসাধারণ ব্যাটিংয়ে পেয়ে গেছেন শতক। এবাদত হোসেনের বলে টানা দুই বাউন্ডারি হাঁকানোর পর সিঙ্গেল নিয়ে পৌঁছে যান তিন অঙ্কের ঘরে। ১৮১ বলে চান্ডিমাল পূরণ করেন সেঞ্চুরি। তার সঙ্গে ম্যাথুজ মিলে ষষ্ঠ উইকেটে গড়েছেন দেড়শ ছাড়ানো জুটি। তাদের ব্যাটে লিড বাড়িয়ে নিচ্ছে সফরকারীরা।

শ্রীলঙ্কার দাপটে বলার অপেক্ষা রাখে না চতুর্থ দিন মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশের। সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, মুমিনুল হক মিলে কয়েকবার সম্ভাবনা তৈরি করলেও কাজে আসেনি। ফলে উইকেটের দেখা নেই স্বাগতিকদের।

শ্রীলঙ্কা আগের দিনের ৫ উইকেটে ২৮২ রান নিয়ে শুরু করেছিল চতুর্থ দিনের খেলা।

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম