মেয়াদ বাড়ছে নান্নু-বাশারদের, বড় হচ্ছে নির্বাচক প্যানেলও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২২, ১৯:৪৯আপডেট : ০২ জুন ২০২২, ১৯:৫১

তিন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক মিলেই দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু আন্তর্জাতিক সূচি ও ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা বাড়ায় তাদের দায়িত্ব পালন করা কঠিন হয়ে যাচ্ছিল। এই কারণে বৃহস্পতিবার বোর্ড সভাতে নির্বাচক কমিটির সদস্য সংখ্যা আরও দুইজন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। পাশাপাশি আগের তিন নির্বাচকের মেয়াদ ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে বোর্ড সভায়।

বৃহস্পতিবার বোর্ডের দ্বিতীয় আনুষ্ঠানিক বৈঠক শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমাদের সভার একটি আলোচ্য বিষয় ছিল জাতীয় দলের নির্বাচক প্যানেল। এখন প্যানেলে তিনজন আছেন। আমরা ক্রিকেট অফিসকে বলেছিলাম নতুন কারও নাম সুপারিশ করতে। তারা সেটি করতে পারেনি, নতুন কাউকে এই দায়িত্বের জন্য খুঁজে পাইনি।’

গত ডিসেম্বরে শেষ হয়েছে দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আর হাবিবুল বাশার সুমনের মেয়াদ। এখন তাদের পাশাপাশি আব্দুর রাজ্জাকের মেয়াদও বাড়েছে ২০২৩ সাল পর্যন্ত, ‘অপারেশন্স কমিটি থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, বর্তমান প্যানেলের মেয়াদ আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হোক। এর মধ্যে আমরা একটা কিছু ব্যবস্থা করবো। আরও দুজন নির্বাচক যুক্ত হওয়ার পর তাদের মেয়াদও বাড়ানো হবে।’

যদিও জানা গেছে দুইজন নতুন নির্বাচককে অবশ্য জাতীয় দল নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে না। তারা কেবল বাংলাদেশ টাইগার্স, ‘এ’ দল আর এইচপির মতো দল গঠনের দায়িত্বে থাকবেন। এ প্রসঙ্গে বোর্ড সভাপতি স্পষ্ট করে কিছু না বললেও জানিয়েছেন, ‘এখন যেটা হয়েছে আমাদের অনেক খেলা। বয়সভিত্তিক ক্রিকেটেও যে খেলাগুলো হয় সবগুলো তাদের (বর্তমান প্যানেল) পক্ষে দেখা সম্ভব নয়। কারণ আমাদের জাতীয় দলের খেলাই এতো। সেজন্য আরও দুজনকে আমরা অন্তর্ভুক্ত করবো।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান