ওয়েস্ট ইন্ডিজ সফর: চারভাগে যাচ্ছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২২, ১৯:৫৯আপডেট : ০৩ জুন ২০২২, ২০:০৬

দেখতে দেখতে চলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। সেই লক্ষ্যে শুক্রবার রাতে ক্যারিবিয়ানে উড়াল দিচ্ছে দলের একাংশ। প্রথমভাগে আজ যাচ্ছেন ৬ ক্রিকেটার। সবার একই ফ্লাইটে টিকিট না মেলায় যেতে হচ্ছে পৃথকভাবে। দল যাবে মোট চারভাগে।

আজ রাত ১০টা ৪০ মিনিটের ফ্লাইটে যাবেন সদ্য টেস্ট অধিনায়কত্ব ছাড়া মুমিনুল হক। তার আগে রাত পৌনে ৮টায় দেশ ছেড়েছেন ৫ ক্রিকেটার। তারা হলেন, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা ও মাহমুদুল হাসান জয়।

এরপর ৫, ৬ ও ৮ জুন ধারাবাহিকভাবে আরও তিন বহর দেশ ছাড়বে। আর যুক্তরাজ্য থেকে জাতীয় দলের সঙ্গে যুক্ত হবেন আরও দুজন, নতুন সহ-অধিনায়ক লিটন দাস ও নুরুল হাসান সোহান।

ক্যারিবিয়ান অঞ্চল সফরে বাংলাদেশ দুই টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। ১৬ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত হবে দুই দলের লড়াই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের এই মিশন ‍শুরু হবে টেস্ট দিয়ে। ১৬ থেকে ২০ জুন অ্যান্টিগায় হবে প্রথম টেস্ট। এরপর ২৪ জুন সেন্ট লুসিয়ায় দ্বিতীয় ও শেষ টেস্ট।

লাল বলের লড়াই শেষে মাঠে গড়াবে সীমিত ওভারের ক্রিকেট। প্রথমে টি-টোয়েন্টি সিরিজ। ২ জুন ডমিনিকায় কুড়ি ওভারের প্রথম ম্যাচ। পরের দিন ৩ জুলাই একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টি। আর তৃতীয় টি-টোয়েন্টি হবে গায়ানায়, ৭ জুলাই।

সফরের শেষ অংশে ওয়ানডে সিরিজ। ৫০ ওভারের তিনটি ম্যাচই গায়ানায়। ম্যাচগুলো হবে যথাক্রমে ১০, ১৩ ও ১৬ জুলাই।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম