শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় ট্রেন্ট ব্রিজ টেস্ট

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২২, ০১:১৫আপডেট : ১৪ জুন ২০২২, ০২:৫৪

স্ব-ধ্বংসাত্মক খেলায় মেতে উঠলো নিউজিল্যান্ড। উইকেট বিলিয়ে দিয়ে কিংবা অতি আগ্রাসী হয়ে ‘উপহার’ দিতে থাকলো ইংল্যান্ডকে। কিউইদের ভুল ফুল হয়ে ফুটেছে ইংলিশ শিবিরে। ফলে ট্রেন্ট ব্রিজ টেস্টে রোমাঞ্চের দোলা লেগেছে। শেষ দিনে কার পক্ষে ফল যায়, সেটিই দেখার।

দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ১৪ রান নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল নিউজিল্যান্ড। দিন শেষে তাদের সংগ্রহ ৬৯ ওভারে ৭ উইকেটে ২২৪ রান। তাতে লিড পেয়েছে ২৩৮ রানের। কিউইদের জন্য স্বস্তির জায়গা হলো, ক্রিজে এখনও আছেন ড্যারেল মিচেল, যিনি প্রথম ইনিংসে খেলেছেন ১৯০ রানের ঝলমলে ইনিংস।

এই ব্যাটারকে দ্রুত আউট করতে পারলে জয়ের ভালো সুযোগ তৈরি হবে ইংল্যান্ডের। কারণ স্বীকৃতি ব্যাটার হিসেবে এখন মিচেলই কেবল টিকে। তাকে বিদায় করলে লক্ষ্যটা মোটামুটি কাছাকাছি থাকবে। তাছাড়া দিনের বেশিরভাগ সময় থাকবে সেটি তাড়া করার জন্য। সেদিক থেকে দেখলে জয়ের স্বপ্ন উজ্জ্বল হবে স্বাগতিকদের। তবে প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাট করা মিচেল যদি টিকে যান এবং অন্যপ্রান্তের সঙ্গ পান, তাহলে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে অন্যদিকে। তবে যাই হোক, চতুর্থ দিনের শেষটা যেভাবে হয়েছে, তাতে রোমাঞ্চের বার্তাই দিয়ে রেখেছে ট্রেন্ট ব্রিজ টেস্ট।

চতুর্থ দিনের শুরুটা হয়েছিল ইংল্যান্ডের ব্যাটিং দিয়ে। রানের বৃষ্টিতে ভিজিয়ে চলা জো রুট ডাবল সেঞ্চুরি পান কিনা, সেটাই ছিল তৃতীয় দিন শেষে কৌতূহলের জায়গা। ‘সাবেক অধিনায়ক’ হয়ে প্রথম টেস্ট খেলতে নামা এই ব্যাটারের দুর্ভাগ্য। আগের দিনের সঙ্গে আর মাত্র ১৩ রান যোগ করে বিদায় নেন। দিনের প্রথম উইকেট হিসেবে ফেরেন ১৭৬ রান করে। ২১১ বলের ইনিংসটি রুট সাজান ২৬ বাউন্ডারি ও ১ ছক্কায়। তার সঙ্গে দিন শুরু করা বেন ফকস করেন ৫৬ রান।

কিউইদের সবচেয়ে সফল বোলার ট্রেন্ট বোল্ট। বাঁহাতি পেসার ১০৬ রান দিয়ে পেয়েছেন ৫ উইকেট। ৩ উইকেট শিকার অভিষিক্ত মাইকেল ব্রেসওয়েলের।

ইংল্যান্ড প্রথম ইনিংসে ১২৮.২ ওভারে ৫৩৯ রানে অলআউট হলে কিউইরা পায় ১৪ রানের লিড। যদিও দ্বিতীয় ইনিংসের শুরু ভালো ছিল না সফরকারীদের। মাত্র ৪ রান করে বিদায় নেন অধিনায়ক টম ল্যাথাম। তাকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের ৬৫০ উইকেট পূরণ করেন জেমস অ্যান্ডারসন। পরের সময়টা অবশ্য কিউইদের। আরেক ওপেনার উইল ইয়ং ও ডেভন কনওয়ে গড়েন ১০০ রানের জুটি। দুজনই তুলে নেন হাফসেঞ্চুরি। তবে কনওয়ের বিদায়ে ভাঙে জুটি। বাঁহাতি ব্যাটার ৫২ রান করে ফেরেন। তার আউটের পরই আসলে বড় ধাক্কা লাগে। হেনরি নিকোলস মাত্র ৩ রান করে বিদায় নেন। এরপর রান আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ইয়ং। এই ওপেনার করেন ৫৬ রান।

ওই অবস্থায় প্রথম ইনিংসের মতো দাঁড়িয়ে গিয়েছিলেন মিচেল ও টম ব্লান্ডেল। কিন্তু স্টুয়ার্ট ব্রডের বলে ব্লান্ডেল (২৪) ফিরে গেলে ছন্দপতন। ব্রেসওয়েল এসে যেন টি-টোয়েন্টি খেললেন। ১৭ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ঝড়ো ২৫ রান করে বিদায় নেন তিনি। পরের বলেই রান আউট টিম সাউদি (০)।

ওই অবস্থা থেকে দিনের বাকি সময় পার করে দিয়েছেন মিচেল ও ম্যাট হেনরি। মিচেল অপরাজিত ৩২ রানে। আর হেনরি দিন শুরু করবেন ৮ রান নিয়ে।

ম্যাথু পটস ৩২ রানে নেন ২ উইকেট। আর একটি করে উইকেট জেমস অ্যান্ডারসন, ব্রড ও জ্যাক লিচের।

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান