শুরুতেই ক্যারিবীয়দের চাপে ফেলেছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২২, ০২:২৪আপডেট : ০৮ জুলাই ২০২২, ০২:৩২

টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর লক্ষ্যে শুরুতেই ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলেছে বাংলাদেশ। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৬৪ রানের লক্ষ্য দেওয়ার পর ৬.১ ওভারে তুলে নিয়েছে তিন উইকেট। স্বাগতিকদের সংগ্রহ ৭ ওভার শেষে ৩ উইকেটে ৪৭ রান।

নাসুম আহমেদকে তৃতীয় ম্যাচে ফেরানোর সুফল মেলে প্রথম ওভারেই। যদিও এই ওভারের শুরুর বলেই ছক্কা হজম করেন তিনি। শেষ বলটা অবশ্য ফুলার লেংথে করেছিলেন। ব্রেন্ডন কিং প্রলুব্ধ হয়ে ভুল করেই বসেন তার পর। মিড অনে ক্যাচ তুলে দেন মাহমুদউল্লাহর হাতে। ৫ বল খেলা কিং হাত খোলার আগেই সাজঘরে ফেরেন ৭ রান করে।

চতুর্থ ওভারে শেখ মেহেদী শামার ব্রুকসকে এনামুলের তালুবন্দি করালে কিছুটা চাপে পড়ে যায় স্বাগতিক দল। ব্রুকস ১২ বলে ২ চারে ১২ রানে ফিরেছেন। তাতে পাওয়ার প্লেতে বাংলাদেশ যে অবস্থানটায় ছিল, ক্যারিবীদের আরেকটু কম রানে আটকে চাপে রাখতে পেরেছে সফরকারীরা।

সপ্তম ওভারে সাকিব নিজের প্রথম বলেই ওডিন স্মিথকে এলবিডাব্লিউ করলে পুরোপুরি চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। স্মিথ ৪ বলে ২ রান করতে পেরেছেন।

তার আগে সিরিজে প্রথমবার টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। পুরোপুরি টি-টোয়েন্টি সুলভ না হলেও লিটন দাস, আফিফ হোসেন ও মাহমুদউল্লাহর দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫ উইকেটে করতে পারে ১৬৩ রান।

লিটন দাস ৪১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৯ রানের ইনিংস খেলেছেন। তুলনায় আফিফের স্ট্রাইক রেট ছিল বেশি। জীবন পেয়েও ৩৮ বলে ২টি চার ও ২ ছক্কায় ৫০ রান করেছেন। মাহমুদউল্লাহ ধীর গতিতে খেলে ২০ বলে করতে পারেন ২২ রান।    

/এফআইআর/  
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম