তিন মাস আগেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট!

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০২২, ১৬:০৭আপডেট : ১০ জুলাই ২০২২, ১৬:০৭

আইসিসির যে কোনও বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই হটকেক। উত্তেজনা গায়ে মাখতে মুখিয়ে থাকেন সবাই। কিন্তু এটাও মাথায় রাখতে হয় সেসবের সঙ্গী হতে পারেন সামান্যই! তাই কাড়াকাড়ি পড়ে যায় টিকিট কেনার বেলায়। অস্ট্রেলিয়ার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার ব্যতিক্রম হলো না। তিন মাস আগে শেষ হয়ে গেছে এই ম্যাচের সাধারণ সব টিকিট।

মেলবোর্নে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ২৩ অক্টোবর। টুর্নামেন্ট শুরু হবে তার আগের দিন। দুই এশিয়ান জায়ান্টের জন্য দর্শক জড়ো হওয়ার কথা ৪৫ থেকে ৫০ হাজার। অস্ট্রেলিয়ার ট্যুরিজম বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ম্যাচের প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে।

যার একটা তুলনামূলক ধারণা দেওয়ার চেষ্টা করেছেন ভ্রমণ সংস্থা গ্লোবাল স্পোর্টস ট্রাভেলের প্রতিনিধি অ্যাশ চাওলা, ‘সেলস ডাটা অনুযায়ী এখন পর্যন্ত আমাদের বিক্রিত প্যাকেজের ৪০ শতাংশ কিনেছে ভারত, উত্তর আমেরিকা ২৭ শতাংশ, অস্ট্রেলিয়া ১৮ শতাংশ এবং যুক্তরাজ্যসহ অন্যান্য দেশ মিলিয়ে ১৫ শতাংশ। মেলবোর্নের সব হোটেল বুকড হয়ে গেছে। আশা করা হচ্ছে ৪৫ থেকে ৫০ হাজার দর্শক এই ম্যাচে উপস্থিত থাকবেন।’

অ্যাশ চাওলাই জানালেন ওই ম্যাচের সাধারণ ক্যাটাগরির টিকিট শেষ হয়ে গেছে। শুধু বাকি আছে ভিআইপি টিকিট, ‘কয়েক মিনিটের মধ্যেই সাধারণ ক্যাটাগরির টিকিট সব বিক্রি হয়ে যায়। শুধু ভিআইপি টিকিট বিক্রি বাকি।’

উল্লেখ্য, করোনায় ২০২০ সালে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারেনি। দুই বছর বাদে সুযোগ পেয়ে সেই ক্ষতি পুষিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা তারা করছে। ভারত গত আসরে প্রথমবার পাকিস্তানের কাছে বিশ্বকাপের মতো মঞ্চে হেরেছে। ফলে এবারের ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনা থাকবে, তা নিশ্চিত করে বলাই যায়। 

/এফআইআর/   
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম