অবিশ্বাস্য ব্যাটিংয়ের পুরস্কার পেলেন বেয়ারস্টো

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০২২, ২০:২৮আপডেট : ১১ জুলাই ২০২২, ২০:২৮

টেস্ট ক্রিকেটের সংজ্ঞাই পাল্টে দিয়েছে ইংল্যান্ড। লাল বলের ক্রিকেটে ব্যাট করছে তারা সীমিত ওভারের ক্রিকেটের ধাঁচে। ইংলিশদের এই ফর্মুলায় সবচেয়ে বেশি প্রভাবক হিসেবে কাজ করছেন জনি বেয়ারস্টো। টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করে অন্য উচ্চতায় বসিয়েছেন নিজেকে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে তার পারফরম্যান্স ছিল এককথায় অবিশ্বাস্য। তারই পুরস্কার হিসেবে আইসিসির জুন মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বেয়ারস্টো।

আজ (সোমবার) জুন মাসের সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে আইসিসি। সতীর্থ জো রুট ও নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে হারিয়ে পুরস্কারটি জিতেছেন বেয়ারস্টো। গত মাসে কিউইদের তিন ম্যাচের টেস্টে হোয়াইটওয়াশ করার পথে বড় অবদান রাখেন ইংলিশ ব্যাটার। দুই সেঞ্চুরি ও এক হাফসেঞ্চুরিতে তার ব্যাট থেকে আসে ৩৯৪ রান। এই সিরিজে তিনি ছিলেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে বিধ্বংসী ব্যাটিংয়ে যেভাবে ম্যাচের মোড় পাল্টে দিয়েছেন, পুরস্কারটির দাবিদার তিনিই।

বেয়ারস্টো-ম্যাজিক শুরু কিউইদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে। ২৯৮ রান তাড়ায় খেলেন ১৩৬ রানের টর্নেডো ইনিংস। মাত্র ৭৭ বলে শতক পূর্ণ করে ইংল্যান্ডের হয়ে দ্রুততম টেস্ট সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। পরের টেস্টেও অসাধারণ বেয়ারস্টো। হেডিংলিতে প্রথম ইনিংসে ১৬২ রানের ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে হার না মানা ৭১ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। অসাধারণ এই ব্যাটিংয়েই জুন মাসের সেরা খেলোয়াড় হয়েছেন ইংলিশ ব্যাটার।

মেয়েদের ক্যাটাগরিতে জুনের সেরা দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার মারিজান ক্যাপ। তিনি হারিয়েছেন সতীর্থ শাবনিম ইসমাইল ও ইংল্যান্ডের ন্যাট সিভারকে।

আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা। আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের ৯০ শতাংশ এবং সমর্থকদের ভোটের ১০ শতাংশ বিবেচনায় এনে ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল।

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান