স্ট্যাম্পিং মিস করে আক্ষেপে পুড়ছেন রিজাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৪০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৪০

বাংলাদেশ ও নেপালের মধ্যকার খেলায় ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। অথচ ২৫ রানেই সাজঘরে ফিরে যেতে পারতেন তিনি। কিন্তু অধিনায়ক ও উইকেট কিপার রাজু রিজালের ভুলে জীবন পান বাংলাদেশের অধিনায়ক। শেষ পর্যন্ত জাকিরকে নিয়ে পঞ্চম উইকেটে ১১৭ রানের জুটি গড়েন তিনি। আর সেখানে মিরাজের অবদান ৫৫ রান। নেপালের অধিনায়ক রাজু রিজাল
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেন নেপালের অধিনায়ক রাজু রিজাল। তিনি নিজের ভুলের কথা বলতে গিয়ে বলেন, ‘মিরাজকে স্ট্যাম্পিং না করতে পারাটা ছিলো বড় রকমের ভুল। বলটি যে আসছিল, আমি বুঝতে পারছিলাম। একটু অসতর্ক ছিলাম। এটা ছিল অনেক বড় ক্ষতি। যা আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।’ 

তারপরও নিজেদের অর্জন নিয়ে সন্তুষ্ট নেপাল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সহযোগী দেশ হিসেবে আমরা ভালো করেছি। টেস্ট খেলুড়ে দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেছি। তবে এই ম্যাচটি ছিল হতাশার। আমরা বাজে ফিল্ডিং করেছি। আমি মনে করি, ম্যাচে আমরা ২০ থেকে ৩০ রান কম করেছি।’ 

তিনি আরও যোগ করেন, ‘আমরা মাপা বোলিং করেছি। ফিল্ডিংও আমাদের ভালো হয়েছে। আমরা চেয়েছিলাম জিততে। কিন্তু আমাদের ২০-৩০ রান কম হয়েছিল। কয়েকটি ওভারে আমরা ১০-১২ রান করে দিয়েছি। আমাদের ফিল্ডারদের ওপর তারা (বাংলাদেশ) চাপ তৈরি করেছিল। এক-দুই রান করে নেওয়ায় ম্যাচ আমাদের হাতছাড়া হয়ে যায়।’ 

দলের ম্যানেজার সুদ্বীপ শর্মা নেপালের ভবিষ্যত নিয়ে কথা বলেছেন। আরও সুযোগ সুবিধা পেলে নেপালের ক্রিকেট আরও এগিয়ে যাবে বলে বিশ্বাস তার। তবে যতুটুকু পাচ্ছে তা যথেষ্ট নয় বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এবারের অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখেছি। ভালো মানের দলের বিপক্ষে খেলেছি আমরা।’ তিনি আরও যোগ করেন, ‘দলের প্রত্যেকটি খেলোয়াড় বেশ ট্যালেন্ট। আশা করি, অধিনায়ক ও আরও কয়েকজন ক্রিকেটার সিনিয়র লেভেলে খেলার সুযোগ পাবে।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম