বাংলাদেশের বিপক্ষে মুজারাবানি-চাতারাকে পাচ্ছে না জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২২, ২৩:১০আপডেট : ২৮ জুলাই ২০২২, ২৩:১৬

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কাটা জিম্বাবুয়ে দুঃসংবাদ পেলো বাংলাদেশ সিরিজে। তিন ম্যচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন দুই সিনিয়র পেসার টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানি।

দুই বোলারই কোয়ালিফায়ার খেলার সময় চোট পেয়েছিলেন। মুজারাবানি চোট পান ঊরুর পেশিতে। আর চাতারা কাঁধে। এই অবস্থায় তাদের অনুপস্থিতিতে দলে যুক্ত করা হয়েছে ভিক্টর নিয়াউচি ও টানাকা চিভাঙ্গাকে। তাছাড়া কোয়ালিফায়ার খেলা বাকি সবাই টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেয়েছেন।

জিম্বাবুয়ে সফরে তিনটি টি-টোয়েন্টির সঙ্গে তিন ওয়ানডে খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। ৩০ জুলাই হবে প্রথম টি-টোয়েন্টি। পরদিনই দ্বিতীয় ম‌্যাচ খেলবে দুই দল। একদিন বিরতির পর ২ আগস্ট তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে। কুড়ি ওভারের সিরিজ শেষে ৫, ৭ ও ১০ আগস্ট হবে তিনটি ওয়ানডে।

জিম্বাবুয়ের ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল: রেজিস চাকাভা (উইকেটকিপার), ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা, শন উইলিয়ামস, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, ওয়েলিংটন মাসাকাদজা, লুক জঙউই, রিচার্ড এনগারাভা, ইনোসেন্ট কাইয়া, টনি মুনইয়োঙ্গা, তাদিওয়ানাশে মারুমানি, ভিক্টর নিয়াউচি ও টানাকা চিভাঙ্গা।   

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম