মুস্তাফিজ আমাদের কেনা সেরা খেলোয়াড়: ভিভিএস লক্ষ্মণ

স্পোর্টস ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৪৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:০০

বাংলাদেশ ক্রিকেটের নতুন সেনসেশন মুস্তাফিজুর রহমানকে প্রায় ১ কোটি ৬০ লাখ টাকায় কিনেছে সানরাইজার্স হায়দারাবাদ। সাতক্ষীরার এই ছেলেকে পেয়ে বেশ উচ্ছ্বসিত সানারাইজার্সের মেন্টর ভিভিএস লক্ষ্মণ। নিলাম অনুষ্ঠানে ভিভিএস লক্ষ্মণ (সবার বামে)
নিলামের বাজারে বাজিমাত করলেও ক্রয়কৃত খেলোয়াড়দের মধ্যে কে সেরা এমন প্রশ্নের জবাবে সানরাইজার্সের মেন্টর ভিভিএস লক্ষ্মণ বলেন, ‘মুস্তাফিজুর রহমান আমাদের কেনা সেরা খেলোয়াড়। তার মতো বোলার পেয়ে আমরা দারুণ সন্তুষ্ট। আমাদের দলে এমনিতেই ভালো মানের কয়েকজন পেসার রয়েছে। তবে মুস্তাফিজুরের মতো বোলার পাওয়া আমাদের জন্য অবশ্যই বিশেষ কিছু।’

নিলামের বাজারে মুস্তাফিজ যে ঝড় তুলবেন সেটি আগে থেকেই সবার ধারণা ছিল। তবে ১ কোটি ৪০ লাখ রুপির চেয়েও যে আরও বেশি মূল্য পাওয়ার যোগ্যতা রাখেন সেটি মনে করছেন লক্ষ্মণও। ভারতের সাবেক এই তারকা বলেন, ‘মুস্তাফিজ সম্ভবত এর চেয়ে বেশি দাম পাওয়ার যোগ্য। কিন্তু দেখুন, আমরা তাকে ভালো দামেই পেয়েছি। সুতরাং, সে অবশ্যই আমাদের ক্রয়কৃত সেরা খেলোয়াড়দের একজন।’ 

শনিবার ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত নিলামে দুর্দান্ত পেস বোলিং লাইন দিয়ে দল সাজায় সানরাইজার্স। মুস্তাফিজের পাশাপাশি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা বোলার ট্রেন্ট বোল্ট এই দলে রয়েছেন। আশিষ নেহরাকেও কিনেছে সানরাইজার্স। ফলে আইপিএলের নবম আসরে সবচেয়ে শক্তিশালী পেস আক্রমণ নিয়েই মাঠে নামতে যাচ্ছে মুস্তাফিজের দল।

শনিবারের নিলামে বাজিমাত করেছে সানরাইজার্স। যুবরাজ সিং, ডেভিড ওয়ার্নার, এউইন মরগান, কেন উইলিয়ামসনের মতো তারকারা এই দলে রয়েছেন। এর মধ্যে যুবরাজকে রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ ৭ কোটি রুপিতে দলে ভেড়ায় হায়দারাবাদের দলটি।

/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম