টি-টোয়েন্টি ফরম্যাটে মেয়েদের লিগ, শুরু ১৬ আগস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২২, ২১:৩৪আপডেট : ১০ আগস্ট ২০২২, ২১:৪০

সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশ নারী দলকে। এছাড়া অক্টোবরে ঘরের মাটিতে এশিয়া কাপও টি-টোয়েন্টি ফরম্যাটে। সে কারণেই কুড়ি ওভারের সংস্করণে নারী ক্রিকেটারদের প্রস্তুত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সামনের দুটি টুর্নামেন্টে সালমা-রুমানাদের প্রস্তুতির জন্য ১২তম জাতীয় লিগ টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

৮ বিভাগীয় দলের অংশগ্রহণে সিলেটে আগামী ১৬ আগস্ট থেকে শুরু হবে লিগ। উইমেন্স উইংয়ের একটি সূত্র বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছে।

২০১৯ সালে জাতীয় লিগের সবশেষ আসরও হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। গত দুই আসরের টানা চ্যাম্পিয়ন সিলেটের সামনে হ্যাটট্রিক শিরোপার হাতছানি। জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় নিজেদের বিভাগে খেলার সুযোগ পাচ্ছেন না। তাদেরকে লটারির মাধ্যমে বিভিন্ন বিভাগে বণ্টন করা হবে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম