এশিয়া কাপ খেলা হচ্ছে না শাহীন আফ্রিদির

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০২২, ১৮:৪৮আপডেট : ২০ আগস্ট ২০২২, ১৮:৫২

পাকিস্তানের জন্য বড় দুঃসংবাদ। এশিয়া কাপে তারা পাচ্ছে না দলের মূল বোলার শাহীন আফ্রিদিকে। হাঁটুর চোটে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই থেকে ছিটকে গেছেন বাঁহাতি পেসার। শাহীনের সামনে এখন মিশন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেরে ওঠা।

এশিয়া কাপ তো বটেই, সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে হতে যাওয়া সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলা হচ্ছে না পাকিস্তানি পেসারের। কেননা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মেডিক্যাল উপদেষ্টা কমিটি তাকে ‘চার থেকে ছয় সপ্তাহ বিশ্রামে থাকার’ পরামর্শ দিয়েছে।

গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে গলের প্রথম টেস্টে ডান হাঁটুর লিগামেন্টে চোট পান শাহীন। চলমান নেদারল্যান্ডস সিরিজে একটি ম্যাচও খেলেননি তিনি। যদিও দলের সঙ্গে ইউরোপ সফরে ঠিকই আছেন। চেষ্টায় ছিলেন এশিয়া কাপের আগে সেরে ওঠার। কিন্তু ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় খেলা হচ্ছে না ২২ বছর বয়সী পেসারের।

তার না থাকা পাকিস্তানের জন্য বিশাল ধাক্কা। দলটির সহ-অধিনায়ক শাদাব খানও শোনালেন, ‘শাহীন আমাদের সেরা বোলার। অবশ্যই আমরা তাকে মিস করবো। দুর্ভাগ্যবশত এশিয়া কাপে সে থাকছে না। তবে আশা করছি সামনের সিরিজগুলোতে ও বিশ্বকাপে তাকে আমরা পাবো।’

পিসিবি আশা করছে, নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের আগে সুস্থ হয়ে উঠবেন শাহীন। এই সিরিজে নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে তৃতীয় দলটি বাংলাদেশ।

এশিয়া কাপে শাহীনের ছিটকে যাওয়া ভারত-পাকিস্তানের দ্বৈরথের ঝাঁঝে কিছুটা হলেও প্রভাব ফেলবে। কারণ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে এই পেসারের তোপেই লজ্জার হার দেখেছিল ভারত। পাকিস্তানের ১০ উইকেটের জয় নিশ্চিত হওয়া ম্যাচে প্রথম ওভারেই তিনি শূন্য রানে ফিরিয়েছিলেন রোহিত শর্মাকে। তৃতীয় ওভারের প্রথম বলেই আবার আউট করেছিলেন ‍লোকেশ রাহুলকে। কিন্তু ২৮ আগস্ট চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াইয়ে এবার মাঠের বাইরে থাকতে হচ্ছে শাহীনকে!

/কেআর/
সম্পর্কিত
লর্ডসে লজ্জার পর পাকিস্তান দলে বড় পরিবর্তনের আভাস!
দাপুটে জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
ছয় সপ্তাহ পর বোলিংয়ে নাহিদ রানা, লক্ষ্য আফগানিস্তান সিরিজ
সর্বশেষ খবর
সারের সংকট নেই, মজুত ১২ দশমিক ৬১ লাখ টন: তথ্য উপদেষ্টা
সারের সংকট নেই, মজুত ১২ দশমিক ৬১ লাখ টন: তথ্য উপদেষ্টা
মোটরসাইকেলে কক্সবাজার ঘুরতে যাওয়ার পথে দুই বন্ধু নিহত
মোটরসাইকেলে কক্সবাজার ঘুরতে যাওয়ার পথে দুই বন্ধু নিহত
যেকোনও জোটে অংশগ্রহণে দেশের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত: শামা ওবায়েদ
যেকোনও জোটে অংশগ্রহণে দেশের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত: শামা ওবায়েদ
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জন্মদিনে স্মরণোৎসব
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জন্মদিনে স্মরণোৎসব
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ