নেতৃত্বে নিষেধাজ্ঞা: বোর্ডের দিকে তাকিয়ে ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক
২১ আগস্ট ২০২২, ১৪:৩৪ আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৪:৩৪

সেই ২০১৮ সালের কৃতকর্মের শাস্তিটা এখনও বহাল আছে ডেভিড ওয়ার্নারের। দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিং কাণ্ডে বেশ ভারি রকমের শাস্তি পেয়েছিলেন। নিষেধাজ্ঞার শাস্তিটি শেষ হয়ে গেলেও আজীবনের অধিনায়কত্ব-নিষেধাজ্ঞা বড্ড বিপদেই ফেলেছে তাকে। যেহেতু বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারে দুই বছরের চুক্তি করেছেন। তাই নেতৃত্বশূন্য দলটির দায়িত্ব নিতেও শাস্তিটি উঠিয়ে নেওয়া প্রয়োজন- অন্তত এমন ভাবনা স্থানীয় অনেকেরই।

মূলত উসমান খাজা ব্রিসবেন হিটে চলে যাওয়াতে নতুন অধিনায়ক দরকার পড়েছে থান্ডারের। ফলে সিদ্ধান্ত বদলে ওয়ার্নার এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার দিকে তাকিয়ে, ‘আসলে আলোচনার টেবিলে বিষয়টি তোলা হয়নি। আমি অনেক বার বলেছি, বিষয়টা পুরোপুরি বোর্ডের নিয়ন্ত্রণে। এখন তারা যদি দরজা খুলে দিতে চায়। তাহলে বিষয়টি নিয়ে আমরা একটা আলোচনা করতে পারি।’

অবশ্য এই নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে সতীর্থ ও অজি ক্যাপ্টেন প্যাট কামিন্সকেও সঙ্গে পাচ্ছেন তিনি। বলতে গেলে এক্ষেত্রে ওয়ার্নারের সবচেয়ে বড় সমর্থক এই পেসারই, ‘নিষেধাজ্ঞা উঠিয়ে না নেওয়ার কারণ দেখি না। ওয়ার্নার চমৎকার একজন নেতা। আশা করছি, হয়তো সেটা হয়ে যাবে।’

কেপটাউনের টেম্পারিং কাণ্ডে শাস্তি হয়েছিল তিনজনের। স্টিভেন স্মিথ, ক্যামেরন ব্যানক্রফট ও ডেভিড ওয়ার্নারের। ভিন্ন ভিন্ন মেয়াদে শাস্তির পাশাপাশি স্মিথের বেলায় অধিনায়কত্বের নিষেধাজ্ঞাটা ছিল দুই বছরের। সেখানে ওয়ার্নার পান আজীবনের নিষেধাজ্ঞা। স্মিথ আবার গত বছর অস্ট্রেলিয়ার হয়ে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বও পালন করেছেন। তার পরেও ওয়ার্নার বিশ্বাস করেন এই দায়িত্বটা তিনি ভালোভাবে পালন করতে পারবেন।

/এফআইআর/
সম্পর্কিত
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জাতীয় দলে ফিরতে চান জাহানারা
দেশ নয়, তবু আছে বিশ্বকাপ জয়ের ইতিহাস
সর্বশেষ খবর
চাকরির বাইরেও আয়ের সুযোগ বাড়াতে লিংকডইনে নতুন ফিচার
চাকরির বাইরেও আয়ের সুযোগ বাড়াতে লিংকডইনে নতুন ফিচার
জলজ ভাবনায় হারিয়ে যেতে বসা নদী ও জীবন-সংস্কৃতির আখ্যান
গুলশান-বনানী পূজামণ্ডপ জলজ ভাবনায় হারিয়ে যেতে বসা নদী ও জীবন-সংস্কৃতির আখ্যান
লন্ডনে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার আবুধাবির রাজপরিবারের নারী
লন্ডনে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার আবুধাবির রাজপরিবারের নারী
‘সন্ধ্যায় এই সড়কে এলে মনে হয় ভুল করে বাজারে ঢুকে পড়েছি’
মোহাম্মদপুর তিন রাস্তার মোড় ‘সন্ধ্যায় এই সড়কে এলে মনে হয় ভুল করে বাজারে ঢুকে পড়েছি’
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’