ভারতকে হংকংয়ের হুঁশিয়ারি

স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০২২, ১৪:১৪ আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৪:১৪

দৈত্য বধের অভিজ্ঞতা আগেও ছিল হংকংয়ের। সেই ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে ঘরের মাঠে হারিয়ে বড় চমক সৃষ্টি করেছিল। সংক্ষিপ্ততম ফরম্যাটে যা তাদের এখন পর্যন্ত সেরা অর্জন! একই দলটি ২০১৮ সালের এশিয়া কাপেও ভারতকে প্রায় হারিয়ে দিয়েছিল। বাছাইয়ে অপরাজিত থেকে সেই হংকং বুধবার রাত ৮টায় মুখোমুখি হচ্ছে রোহিত শর্মাদের।

বাংলাদেশকে হারিয়ে চমক সৃষ্টি করার দিনে বড় অবদান ছিল অলরাউন্ডার নিজাকাত খানের। সময়ের পরিক্রমায় তিনিই এখন দলটির অধিনায়ক। বাংলাদেশকে ১০৮ রানে গুটিয়ে দেওয়া ম্যাচটায় ১৯ রানে তিনটি উইকেট নিয়েছিলেন।

গত এশিয়া কাপে ভারতকে হারের শঙ্কায় ফেলে দিতেও এই অলরাউন্ডার ওপেনিংয়ে খেলেছেন ৯২ রানের আলো ঝলমলে ইনিংস। ভারতের ২৮৫ রানের জবাবে একটা পর্যায়ে দুই ওপেনারের ব্যাটে ভর করে তাদের স্কোর ছিল বিনা উইকেটে ১৭৪! অভিজ্ঞতা ছিল না বলে ম্যাচটা পরে ২৬ রানে হারতে হয়েছে।

এবার অবশ্য সুযোগ হাতছাড়া করতে চায় না হংকং। ম্যাচের আগে ভারতকে একপ্রকার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন অধিনায়ক নিজাকাত খান। তিনি বলেছেন, ‘জয়-পরাজয় ম্যাচেরই অংশ। আমরা শুধু ভালো ক্রিকেট খেলতে চাই- এটাই মুখ্য । ভারত-পাকিস্তানের মুখোমুখি হতে পারা আমাদের জন্য বড় সুযোগ।’

ভারতের সঙ্গে এশিয়া কাপের সর্বশেষ ম্যাচের প্রসঙ্গ উঠতেই নিজাকাত বলেছেন, এবার আর একই ভুল করতে চান না তারা। সঙ্গে যোগ করেছেন, ‘ ছোট ও বড় দলের মাঝে গ্যাপ মানেই হচ্ছে সুযোগ। ফলে সবাইকে দেখানোর এটাই মোক্ষম সময় যে, আমরাও প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।’  

/এফআইআর/
সম্পর্কিত
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
তাসকিনের আগুনে বোলিংয়ে শুরুতেই তিন উইকেট নেই জিম্বাবুয়ের
লিটনকে নিয়ে দুঃসংবাদ 
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
আগামী বছরই বাংলাদেশ সুপার লিগ? 
আগামী বছরই বাংলাদেশ সুপার লিগ? 
অনলাইন বেটিংয়ের আসল ফাঁদ কী, জানলে অবাক হবেন!
অনলাইন বেটিংয়ের আসল ফাঁদ কী, জানলে অবাক হবেন!
‘ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, ভাত খাইতে হলে স্বামীকে ওই নারীর কাছে আসতে হবে’
‘ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, ভাত খাইতে হলে স্বামীকে ওই নারীর কাছে আসতে হবে’
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে