মালয়েশিয়ার সঙ্গে সিরিজ খেলবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৯আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ২১:৩২

এশিয়া কাপের প্রস্তুতির জন্য আগেভাগেই বাংলাদেশে চলে এসেছে মালয়েশিয়ার নারী ক্রিকেট দল। সাভারের বিকেএসপিতে ক্যাম্প করছে। এই সুযোগে মালয়েশিয়ার মেয়েদের সঙ্গে অনূর্ধ্ব-১৯ নারী দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিকেএসপিতে শুক্রবার সকাল দশটায় শুরু প্রথম ম্যাচ। পরের ম্যাচগুলো যথাক্রমে ১৭, ১৯, ২০ ও ২২ সেপ্টেম্বর। জানুয়ারিতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে এই ম্যাচগুলো কাজে দেবে। বিসিবির নারী উইং ইনচার্জ তৌহিদ মাহমুদ বলেছেন, ‘মালয়েশিয়া দলকে আমরা ক্যাম্পের সুযোগ করে দিয়েছি। পাশাপাশি আমাদের জুনিয়র দলও প্রস্তুতি নিতে পারবে। ৫ ম্যাচের সিরিজ খেলবে তারা। আমরা অনেক দিন ধরেই দল গড়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কোভিড পরিস্থিতির কারণে বিশ্বকাপ কয়েকদফা পেছানোয় অনেকেই বয়সসীমার মধ্যে নেই। পরে নতুনদের ডাকতে হয়েছে। আমাদের পুলটাও বেশ বড়। সেখান থেকে একটা স্কোয়াড এই সিরিজের জন্য গড়া হয়েছে। বড় মঞ্চে খেলার আগে এখানে ভালো প্রস্তুতি নিতে পারবে আমাদের মেয়েরা।’

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৭ সদস্যের। এসএসসি পরীক্ষার কারণে সিলেকশনে থাকতে পারেননি ৫ ক্রিকেটার। পরীক্ষা শেষ হলে তারা ক্যাম্পে ফিরবেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান