উদ্বোধনী দিনেই বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৩

মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরের সূচি ঘোষণা করেছে আইসিসি। দক্ষিণ আফ্রিকায় আগামী বছরের ১৪ জানুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্টে শুরুতেই মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। একই দিন পরে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ড।

১৬ দলের টুর্নামেন্টে বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘এ’ তে। তাদের গ্রুপ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও মার্কিন যুক্তরাষ্ট্র। উদ্বোধনী দিনের পর বাংলাদেশ ১৬ জানুয়ারি মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ১৮ জানুয়ারি প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

‘বি’ গ্রুপে খেলবে ইংল্যান্ড, পাকিস্তান, জিম্বাবুয়ে ও রুয়ান্ডা। ‘সি’ গ্রুপে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও ইন্দোনেশিয়া। গ্রুপ ‘ডি’ তে ভারত, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, স্কটল্যান্ড।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিন দল খেলবে সুপার সিক্স। সেখানে আবার খেলা হবে দুটি গ্রুপে ভাগ হয়ে। প্রতিটি গ্রুপের সেরা দুটি দল খেলবে সেমিফােইনাল। টুর্নামেন্টের ফাইনাল হবে ২৯ জানুয়ারি। ইতিহাসের অন্যতম বড় আইসিসি ইভেন্টে মোট ম্যাচ হবে ৪১টি।

/এফআইআর/
সম্পর্কিত
ক্রিকেট বিশ্বে ‘সেনা দেশ’ এর অর্থ কী?
বাংলাদেশের হারে ভারতের সামনে খুললো নতুন দরজা!
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?
সর্বশেষ খবর
রংপুরে চার খুন: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলো দুই আসামি 
রংপুরে চার খুন: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলো দুই আসামি 
ক্রিকেট বিশ্বে ‘সেনা দেশ’ এর অর্থ কী?
ক্রিকেট বিশ্বে ‘সেনা দেশ’ এর অর্থ কী?
গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০
গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০
চাকরি আর ভাগ্য ফেরাতে ১৭০০ বছরের পুরোনো মন্দিরে চীনা তরুণদের ভিড়
চাকরি আর ভাগ্য ফেরাতে ১৭০০ বছরের পুরোনো মন্দিরে চীনা তরুণদের ভিড়
সর্বাধিক পঠিত
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি