বাছাই টুর্নামেন্টের আগে বড় দুঃসংবাদ বাংলাদেশের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:০০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৪

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই শুরু হওয়ার আগে বড় ধাক্কা খেলো বাংলাদেশ। ছিটকে গেছেন পেসার জাহানারা আলম ও ব্যাটার ফারজানা হক পিংকি।

জাহানারা আঙুলের চোটে খেলতে পারবেন না। আর ফারজানা কোভিড পজিটিভ হয়েছেন। বর্তমানে তিনি বিসিবির মেডিক্যাল প্রটোকল অনুযায়ী বিশ্রাম ও পর্যবেক্ষণে আছেন। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার অনুশীলন করতে গিয়ে চোটগ্রস্ত হয়েছেন জাহানারা। তাতে ডানহাতে সেলাই লেগেছে দুটি। তার পরিবর্ত হিসেবে ফারিহা ইসলাম তৃষ্ণাকে নেওয়া হয়েছে। আর পিংকির জায়গায় নেওয়া হয়েছে সোহালী আক্তারকে। কাল শনিবার দুজনের আবুধাবিতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।

আগামী ১৮ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব। তাতে অংশ নিতে আগামী ৮ সেপ্টেম্বর আরব আমিরাতের উদ্দেশে রওয়ানাও হয়ে গেছেন ক্রিকেটাররা। মূলত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগে ভাগেই দেশ ছেড়েছেন নিগার সুলতানারা।

এবার তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের মেয়েদের সঙ্গী আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র।  ১৮ তারিখই বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে। তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

অন্যদিকে ‘বি’ গ্রুপে আছে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি ও সংযুক্ত আরব আমিরাত। নিয়ম অনুযায়ী দুই গ্রুপের শীর্ষ দল খেলবে বাছাই পর্বের ফাইনাল। আর দুই ফাইনালিস্ট ২০২৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে।

বাংলাদেশ দল:  নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, শামিমা সুলতানা, সোহালী আক্তার, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মোর্শিদা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম