সাবিনাদের বরণের দিনে মেয়েদের ক্রিকেটেও সুখবর

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২২, ২১:৫১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ২২:৩৭

সাফ জয় করে দেশে ফিরেছে বাংলাদেশের নারী ফুটবলাররা। দেশের ক্রীড়াপ্রেমী মানুষেরা তাদের পরম ভালোবাসায় বরণ করে নিয়েছেন। উৎসবের নগরীতে রূপ নিয়েছিল ঢাকা। মেয়েদের ফুটবলে স্মরণীয় এই দিনে ক্রিকেট থেকেও সুখবর দিয়েছে বাংলাদেশের মেয়েরা। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সেমিফাইনালে পৌঁছে গেছে নিগার সুলতানারা।

আজ (বুধবার) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রকে ৫৫ রানে হারিয়েছে বাংলাদেশ। মুর্শিদা খাতুন ও নিগারের অপরাজিত হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ১ উইকেটে ১৫৮ রান করে লাল-সবুজ জার্সিধারী। সেই লক্ষ্যে খেলতে নেমে ৩ উইকেটে ১০৩ রান করে যুক্তরাষ্ট্র। তাতে ‘এ’ গ্রুপে তিন খেলার সবকটি জিতে সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশের মেয়েরা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব একটা ভালো ছিল না বাংলাদেশের। ১০ রান করে ফিরে যান ওপেনার শামীমা সুলতানা। ওই শেষ, আর কোনও উইকেট হারায়নি। দারুণ ব্যাটিংয়ে যুক্তরাষ্ট্র বোলারদের ওপর চাপ তৈরি করেন মুর্শিদা-নিগার। নিজেদের সঙ্গে দলের রান বাড়িয়ে নেন তারা।

১৩৮ রানের অবিচ্ছিন্ন জুটির পথে মুর্শিদা খেলেন অপরাজিত ৭৭ রানের ইনিংস। ম্যাচসেরার পুরস্কার জেতা এই ব্যাটার ৬৪ বলের ইনিংসটি সাজান ৯ বাউন্ডারিতে। আর অধিনায়ক নিগার খেলেন অপরাজিত ৫৬ রানের ইনিংস। ৪০ বলের ইনিংসে তিনি মারেন ৬ বাউন্ডারি ও ১ ছক্কা।

বাংলাদেশের হারানোর একমাত্র উইকেটটি নেন স্নিগ্ধা পল।

১৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই এলোমেলো যুক্তরাষ্ট্র। মাত্র ১২ রানে তারা হারায় ২ উইকেট। রানের খাতা খোলার আগেই ফিরে যান স্নিগ্ধা। আর ১ রান করে রানআউট দিশা ধিংগ্রা। এরপর অধিনায়ক সিন্ধু শ্রীহার্শা অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। ২৬ রানে অপরাজিত ছিলেন লিসা রামজিত।

বাংলাদেশের সালমা খাতুন ও নাহিদা আক্তার দুজনই নেন একটি করে উইকেট।

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় বসবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংযুক্ত আরব আমিরাতের এই বাছাই পর্বের দুই ফাইনালিস্ট সুযোগ পাবে ওই প্রতিযোগিতায়। যেখানে আগে থেকেই অপেক্ষায় আছে সরাসরি জায়গা পাওয়া ৮ দল।

/কেআর/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান