শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু ভারতের মেয়েদের

রবিউল ইসলাম, সিলেট থেকে
০১ অক্টোবর ২০২২, ১৭:১৫আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৭:১৮

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই নম্বর গ্রাউন্ড উঠলো ভারতের হোম গ্রাউন্ড! ভারতীয় ব্যাটার-বোলারদের সাফল্যে উল্লাস উঠেছে পুরো গ্যালারিতে। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও দর্শকদেরই জয় হয়েছে! নারী এশিয়া কাপে আগে ব্যাটিং করে লঙ্কানদের ১৫১ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে লক্ষ্যটা ছুঁতে পারেনি শ্রীলঙ্কা। ৪১ রানের জয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই দারুণভাবে শুরু করলো গত আসরের রানার্স-আপ।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই নম্বর গ্রাউন্ডে একপেশে লড়াই হয়েছে। শেষ ২৮ রানে ৫ উইকেট হারিয়ে লঙ্কানরা ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায়। শুরুটাও ভালো হয়নি। দলের হয়ে হর্ষিতা সমরবিক্রমার ২০ বলে ২৬ ও হাসিনি পেরেরার ৩২ বলে ৩০ রানের ইনিংসে কিছুটা মান বেঁচেছে লঙ্কানদের। বাকি ব্যাটারদের মধ্যে কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন ঋষি রণসিংহে (১১)। সব মিলিয়ে ১০ বল আগে ১০৯ রানে অলআউট হয় লঙ্কানরা।

অফ স্পিনার হেমালতা ১৫ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়া পূজা বস্ত্রকার ও দীপ্তি শর্মা নেন ২টি করে উইকেট। একটি উইকেট নেন রাধা যাদব।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে। যদিও শুরুটা দারুণ করেছিলেন শ্রীলঙ্কান বোলরারা। কিন্তু ২৩ রানে ২ উইকেট হারানো ভারত তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ায়। জেমিমাহ রদ্রিগেস ও অধিনায়ক হারমানপ্রীত কৌর মিলে ৯২ রানের দারুণ জুটি গড়েন। অধিনায়ক হারমানপ্রীত ৩০ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৩ রান করে আউট হন।

সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা জেমিমাহ খেলেন ক্যারিয়ারসেরা ইনিংস। চামারি আতাপাত্তুর স্পিনে বোল্ড না হলেও সেঞ্চুরিই তুলে নিতে ভারতীয় এই ব্যাটার। অষ্টম হাফসেঞ্চুরি তুলে খেলেছেন ৭৬ রানের ঝকঝকে এক ইনিংস। ৫৩ বলে ১১ চার ও ১ ছক্কায় জেমিমাহ নিজের ইনিংসটি সাজিয়েছেন। এরপর হেমালতার ১০ বলে ১৩ ও রিচা ঘোষের ৬ বলে ৯ রানের সৌজন্যে ১৫০ রানে থামে ভারত।

লঙ্কান বোলারদের মধ্যে ঋষি রণসিংহে ৩২ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়া আতাপাত্তু ও সুগান্দিকা কুমারী একটি করে উইকেট নিয়েছেন।

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান