জাহানারাদের ব্যাটিং কোচ হচ্ছেন সালাহউদ্দিন!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫৭

মার্চে ভারতে বসবে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই আসরে অংশ নেওয়ার লক্ষ্যে বিকেএসপিতে চলছে বাংলাদেশ নারী দলের প্রশিক্ষণ ক্যাম্প। বিশ্বকাপ উপলক্ষ্যে বাংলাদেশ নারী দলের ব্যাটিং কোচ হতে যাচ্ছেন বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শিরোপা জেতানো কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।  জাহানারাদের ব্যাটিং কোচ হচ্ছেন সালাহউদ্দিন!
এক মাসের জন্য তাকে বাংলাদেশ নারী দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা চিন্তা-ভাবনা করছে বিসিবি। মঙ্গলবার সন্ধ্যায় এই সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন বিসিবির বোর্ড পারিচালক ও নারী ক্রিকেট বিভাগের প্রধান এম এ আউয়াল চৌধুরী বুলু। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য খুব শিগরিরি চূড়ান্ত দল ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, 'আমাদের নারী দলের যেহেতু ভালোমানের ব্যাটিং কোচ নেই। তাই আমরা সালাহউদ্দিনের ব্যাপারে চিন্তা-ভাবনা শুরু করেছি। আমাদের এই প্রস্তাবনা বিসিবি সভাপতি অনুমোদন দিলে নারী দলের এক মাসের জন্য ব্যাটিং কোচ হবেন সালাহউদ্দিন।' 

বর্তমানে বিকেএসপিতে প্রাথমিক দল নিয়ে চলছে নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। বাংলাদেশ নারী দলের প্রধান কোচ হিসেবে অনেকদিন থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন শ্রীলঙ্কার কোচ চাম্পিকা গামাগে।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম