হাইস্কোরিং ম্যাচে অজিদের ৮ রানের হার

স্পোর্টস ডেস্ক
০৯ অক্টোবর ২০২২, ১৯:০০আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১৯:৩০

৬ উইকেটে ২০৮ রান করেছিল ইংল্যান্ড। জবাবে অস্ট্রেলিয়া সেই রান প্রায় ছুঁয়েই ফেলেছিল। শেষ ওভারে অজিদের দরকার ছিল ১৬ রান। একপ্রান্তে ম্যাথু ওয়েড থাকায় শেষটা হয়ে দাঁড়িয়েছিল রোমাঞ্চকর! প্রথম বলে ৪ মেরে ইতিবাচক বার্তাও দিলেন। কিন্তু তৃতীয় বলে তার সাজঘরে ফিরতেই ম্যাচটার ইতি ঘটেছে সেখানে। তিন ম্যাচের সিরিজে অজিদের ৮ রানে হারিয়ে ১-০ তে এগিয়ে গেছে ইংল্যান্ড।

পার্থে ইংলিশরা টস হেরে ব্যাটিংয়ে নামলেও সেটি প্রভাব ফেলেনি। দুই ওপেনার অ্যালেক্স হেলস ও জশ বাটলার চার-ছক্কার বৃষ্টিতে ১১.২ ওভারে স্কোরবোর্ডে জমা করে ১৩২ রান। যা আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংলিশদের রেকর্ড ওপেনিং জুটি।

৩২ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৬৮ রান করা বাটলারকে ফেরান নাথান এলিস। তার পরেও সমস্যা ছিল না যতক্ষণ হেলস ব্যাট করছিলেন। দলীয় ১৬৫ রানে বেন স্টোকস ফিরতেই ছন্দপতন ঘটে ইনিংসে। দুই রান পর ফিরে যান হেলসও। ৫১ বলে ১২ চার ও ৩ ছক্কায় ৮৪ রানের বিস্ফোরক ইনিংস খেলা হেলসের উইকেট নেন কেন রিচার্ডসন। ম্যাচসেরাও তিনি।

এর পর নিয়মিত বিরতিতে উইকেট পতন হলেও ৬ উইকেটে ২০৮ রানের পুঁজি পায় ইংল্যান্ড। অজিদের হয়ে ২০ রানে সর্বোচ্চ ৩টি উইকেট নেন এলিস।

জবাবে দ্বিতীয় ওভারে ক্যামেরন গ্রিনের উইকেট পতন হলে ডেভিড ওয়ার্নার মিচেল মার্শকে সঙ্গে নিয়ে ভালোই লড়াই করেছেন। মার্শ ২৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৬ রান করে ফিরলে ওয়ার্নারের সঙ্গী হন ফিঞ্চ। অজি অধিনায়ক ৭ বলে করতে পারেন ১২ রান। স্টয়নিস ১৫ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৫ রানের ক্যামিও ইনিংস খেলে কার্যকরী অবদান রেখেছেন তার পর। টিম ডেভিড শূন্য রানে ফিরলেও অস্ট্রেলিয়া পথ হারায় মূলত ওয়ার্নার ষষ্ঠ উইকেট হিসেবে ফিরলে। তখন ৩ ওভার বাকি থাকায় লোয়ার অর্ডার চাপটা আর নিতে পারেনি। ফেরার আগে এই ব্যাটারই মূলত ৪৪ বলে ৭৩ রান করে ইংলিশদের সামনে বড় বাধা হয়েছিলেন। তার ইনিংসে ছিল ৮ চার ও ২ ছক্কা।  

এর পর অবশ্য ম্যাথু ওয়েড শেষ ওভারে ১৫ বলে ২১ রান করে ফিরেছেন। স্বাগতিক দল শেষ পর্যন্ত ৯ উইকেটে ২০০ রান করতে পেরেছে। ইংলিশদের হয়ে ৩৪ রানে সর্বোচ্চ তিন উইকেট নেন মার্ক উড। ৩৫ রানে দুটি নেন স্যাম কারান, ৩৬ রানে দুটি নেন রিস টপলিও। ৪১ রানে একটি শিকার শুধু আদিল রশিদের।     

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম