লঙ্কানদের সামনে বাধা হতে পারেনি আইরিশ দল

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০২২, ১৩:০৪আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১৩:১৭

প্রথম পর্বের শুরুটা হয়েছিল অঘটনে। সেই শ্রীলঙ্কা দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে নিশ্চিত করে সুপার টুয়েলভ। মূল পর্বের শুরুতে অবশ্য লঙ্কানদের পচা শামুকে পা কাটেনি। আয়ারল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে নিশ্চিত করেছে এই পর্বের প্রথম জয়। তাও আবার ৩০ বল হাতে রেখে। 

লঙ্কানদের জন্য দুশ্চিন্তার হয়ে দাঁড়িয়েছে চোট সমস্যা। টপ অর্ডারে পাথুম নিসাঙ্কা ছিটকে গেছেন। তার জায়গা এসেছেন আসেন বান্দারা। আক্রমণের অস্ত্রগুলা আবার অপরিবর্তিত থাকে ঠিকই। পেস আক্রমণে বরাবর থেকেছেন লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্ডো ও চামিকা করুনারত্নে।

হোবার্টে বৃষ্টি শঙ্কা থাকলেও কোনও বিঘ্ন ঘটেনি। টস জিতে শুরুতে ব্যাট করেছে আয়ারল্যান্ড। তাদের ৮ উইকেটে ১২৮ রানের সাধারণ মানের স্কোরে আটকে দিয়েছে লঙ্কান দল। জবাবে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা ১ উইকেট হারিয়ে ১৫ ওভারেই জয় নিশ্চিত করেছে।

দারুণ বোলিং নৈপুণ্যের পর ব্যাট হাতেও আধিপত্য ছিল লঙ্কান ব্যাটারদের। শুরু থেকে আইরিশদের ওপর চড়াও হওয়া মেন্ডিস ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। সঙ্গী ওপেনার ধনাঞ্জয়া ডি সিলভা ২৫ বলে ৩১ রানে ফিরেছেন। ৬৩ রানের জুটি ভাঙলে পরে জয়ের পথে অবদান রাখেন চারিথ আসালাঙ্কা। ২২ বলে এই ব্যাটার অপরাজিত থাকেন ৩১ রানে। তার ইনিংসে ছিল ২টি চার। ঝড়ো গতিতে খেলা মেন্ডিসের ৪৩ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৩ ছয়ের মার। ম্যাচসেরাও তিনি।   

তার আগে ম্যাচটার ভাগ্য নির্ধারণ করে দিতে ভূমিকা ছিল বোলারদের। লঙ্কানদের সবাই উইকেট নিয়েছেন। ১৯ রানে দুটি নেন মাহিশ থিকশানা, ২৫ রানে সমসংখ্যক উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গাও। তাছাড়া একটি করে উইকেট নেন বিনুরা ফার্নান্ডো, লাহিরু কুমারা, চামিকা করুনারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভা। 

লঙ্কান বোলারদের সামনে মাত্র দুজন উল্লেখযোগ্য ইনিংস খেলতে পেরেছন। ৪২ বলে ৪৫ রান করেন হ্যারি টেক্টর। ২৫ বলে ৩৪ রান করেন ওপেনার পল স্টার্লিং। 

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম