বড়দের অনুপ্রেরণায় ছোটদের সাফ জিততে চাইছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২২, ১৮:৪৫আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১৮:৫৬

নিজেদের মাঠে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ট্রফি পুনরুদ্ধারে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। কাল মঙ্গলবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে তিন জাতির এই টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। প্রথম ম্যাচেই বিকাল সারে চারটায় স্বাগতিকদের প্রতিপক্ষ ভুটান। গোলাম রব্বানী ছোটনের দল প্রথম ম্যাচ জয়েই শুরু করতে চাইছে।

এই টুর্নামেন্টে ২০১৭ সালে ভারতকে ১-০ গোলে হারিয়ে স্বাগতিক বাংলাদেশ শিরোপা জিতেছিল। পরের দুই আসরে সেই ভারতের কাছে হেরেই শিরোপা বঞ্চিত হয়েছে। এবার বাংলাদেশ, নেপাল ও ভুটান এই তিন দল অংশ নিচ্ছে। তিন দল রাউন্ড রবিন লিগ ভিত্তিতে দুবার করে একে অপরের মুখোমুখি হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন।

বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন ঢাকার টুর্নামেন্ট নিয়ে আশাবাদী, ‘মেয়েরা কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেনি ঠিকই। তবে এই দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। তাদের নিয়ে আমি আশাবাদী। দুই দলের বিপক্ষে আমরা চারটি ম্যাচ খেলবো। আশা করছি, ভালো কিছুই হবে। প্রথম ম্যাচ জয়ের জন্য খেলবো।’

অধিনায়ক রুমা আক্তারও সিনিয়রদের কাছ থেকে অনুপ্রেরণা নিচ্ছেন। যারা কিছু দিন আগে নারী সাফ চ্যাম্পিয়নশিপে গড়েছেন ইতিহাস, ‘এক মাস আগে সিনিয়র দল সাফ চ্যাম্পিয়ন হয়েছে। তাদের অর্জন আমাদের জন্য অনুপ্রেরণার। আমরা দেশবাসীর দোয়া চাই, যেন ভালো ফল হয়।’

তবে ভুটানের কোচ এওয়াং ইয়াংচেনের কথা থেকে বোঝা গেলো তারাও ছেড়ে কথা বলবে না, ‘মেয়েরা খেলার অপেক্ষায় আছে। রোমাঞ্চিতও বলতে পারেন। আমাদের প্রস্তুতি খারাপ নয়। ভালো কিছু উপহার দেওয়ার ইচ্ছে আছে।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম