ভারত সিরিজের টিকিটের সর্বনিম্ন দাম ২০০, কিনতে হবে লাইনে দাঁড়িয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২২, ১৯:৩৭আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৯:৩৭

আজকাল সবকিছু ডিজিটাল হলেও ক্রিকেট ম্যাচ দেখতে এখনও পুরনো পদ্ধতিতেই টিকিট কাটতে হচ্ছে ক্রিকেটপ্রেমীদের। আগে বেশকিছু অনলাইন প্লাটফর্ম ও ব্যাংকের মাধ্যমে টিকিট বিক্রয় করা হলেও এবার ভারত-বাংলাদেশ সিরিজের সব টিকিট লাইনে দাঁড়িয়েই কিনতে হবে। আগামী ৩ ডিসেম্বর নির্ধারিত বুথে টিকিট বিক্রয় শুরু করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আপাতত মিরপুরে অনুষ্ঠিত প্রথম দুই ওয়ানডের জন্য টিকিট বিক্রয় করা হবে।

ভারতের বিপক্ষে সিরিজ হলে বাংলাদেশের দর্শকদের বিপুল আগ্রহ থাকে। ৭ বছর পর কোহলি-রোহিতরা আসছেন বাংলাদেশে। স্বাভাবিকভাবেই সিরিজ নিয়ে আগ্রহ থাকার কথা ক্রিড়ামোদীদের। এই অবস্থায় বিসিবির এমন পদ্ধতির কারণে ক্রিকেটপ্রেমী দর্শকদের ভোগান্তি বাড়বে। আগামী ৩ তারিখ থেকে ৫ ক্যাটাগরিতে প্রথম দুই ওয়ানডের জন্য টিকিট বিক্রয় করবে বিসিবি।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ওই দুই ম্যাচের সর্বনিম্ন টিকিটির দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। ছাদখোলা পূর্ব গ্যালারিতে দর্শকরা ২০০ টাকার বিনিময়ে খেলা দেখতে পারবেন। অন্যদিকে উত্তর গ্যালারি ও দক্ষিণ স্ট্যান্ডের মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। ক্লাব হাউজ ৫০০ এবং ভিআইপি স্ট্যান্ডের মূল্য ১০০০ টাকা। সবচেয়ে মূল্যবান টিকিট গ্র্যান্ড স্ট্যান্ড, যার মূল্য ১৫০০ টাকা।

টিকিট পাওয়া যাবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এবং স্টেডিয়াম সংলগ্ন নির্ধারিত বুথে। ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিনগুলোতে (টিকিট অ্যাভেইলেবল থাকা সাপেক্ষে) টিকিট সংগ্রহ করা যাবে। সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত বুথগুলোতে টিকিট থাকবে।

টিকিট নিয়ে বিসিবির এমন সিদ্ধান্তের পর প্রশ্ন উঠছে, বিসিবি কবে পেশাদার হবে? বোর্ড প্রধান অবশ্য এর সুদুত্তর দিতে পারেননি। তিনি বলেছেন, ‘৩ তারিখ থেকে দর্শকরা টিকিট পাবেন বুথ থেকে। টিকিটের যে অবস্থা (চাহিদা) আগে থেকে বললে আরও বিপদ মনে হচ্ছে এখন আমার কাছে।’

ভারত আজ ঢাকায় পা রেখে তিন দিন বিশ্রাম নিয়ে ৪ ডিসেম্বর প্রথম ওয়ানডে খেলবে। সিরিজের শেষ দুটি ওয়ানডে ৭ ও ১০ ডিসেম্বর। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১০ ডিসেম্বর শেষ ওয়ানডে খেলবে দুই দল।

প্রথম দুই ওয়ানডেতে টিকিটের দাম

পূর্ব গ্যালারি: ২০০ টাকা

উত্তর গ্যালারি ও দক্ষিণ স্ট্যান্ড: ৩০০ টাকা

ক্লাব হাউজ: ৫০০ টাকা

ভিআইপি স্ট্যান্ড: ১০০০ টাকা

গ্র্যান্ড স্ট্যান্ড: ১৫০০ টাকা

/আরআই/এমএস/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান