দেশে ফিরছেন রোহিত শর্মা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২২, ২২:৩২আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ২২:৩২

এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের কাছে সিরিজ হেরেছে ভারত। মিরাজ-মোস্তাফিজদের কাছে এভাবে পরাস্ত হওয়ার পর দুঃসংবাদ পেলো দলটি। ভারতের তিন ক্রিকেটার চট্টগ্রামে অনুষ্ঠিতব্য তৃতীয় ও শেষ ম্যাচটি খেলতে পারবেন না।  সংবাদ সম্মেলনে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার ইনিংসের দ্বিতীয় ওভারে স্লিপে ফিল্ডিং করতে গিয়ে আঙ্গুলে চোট পান রোহিত শর্মা। চোটের কারণে ওপেনিংয়ে ব্যাটিং করতে পারেননি তিনি। দলের বিপদের মুখে নয় নম্বরে ব্যাটিংয়ে নেমে খেলেন বিস্ফোরক এক ইনিংসে। তার ২৮ বলে ৫১ রানে বাংলাদেশের কাছ থেকে জয়টা প্রায় চলেই যাচ্ছিল। শেষ পর্যন্ত অবশ্য পারেননি তিনি, বাংলাদেশ ম্যাচ জেতে ৫ রানে। দলের নিয়মিত অধিনায়ক রোহিতকে শেষ ওয়ানডেতে পাওয়া যাচ্ছে না। এমনকি টেস্টেও অনিশ্চিত তিনি।

পেসার দীপক চাহার এই ম্যাচে বল করেছেন মাত্র তিন ওভার। এরপরই আর বল করতে পারেননি তিনি। আজ চোটের কারণে খেলতে পারেননি কুলদীপ। এর আগে চোটের কারণে দেশে ফিরে গেছেন রিশভ পান্ত। তৃতীয় ওয়ানডে খেলার জন্য ভারতের স্কোয়াডে এখন আছেন ১৩ জন।

ম্যাচ শেষে কোচ রাহুল দ্রাবিড় বলেছেন, ‘আমরা কিছু চোট সমস্যায় ভুগছি। কুলদীপ (সেন), দীপক (চাহার) ও রোহিত (শর্মা) তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবে না।  রোহিত কাল মুম্বাই ফিরে যাবে। সেখানে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করবে দেখবে যে টেস্ট ম্যাচে ফিরতে পারে কিনা। আমি নিশ্চিত না। তবে এটা নিশ্চিত যে তারা পরের ম্যাচে খেলতে পারছে না।'

/আরআই/এমআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম