ইশানের সেঞ্চুরিতে ভালো অবস্থানে ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২২, ১৩:০৬আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৪:২৫

ভারতকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করার লক্ষ্যে তৃতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে বোলিংয়ে নেমে শুরুতেই ভারতকে চেপে ধরার চেষ্টায় ছিল লিটন দাসের দল। কিন্তু ওপেনার শিখর ধাওয়ানকে ফেরানো গেলেও দ্বিতীয় উইকেটে বিরাট কোহলি ও ইশান কিশানের দুর্দান্ত জুটি বাংলাদেশের বোলারদের সুযোগই দিচ্ছেন না। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ভারত ৪৩ রান সংগ্রহ করেছিল। তার পর তো কিশানের বিধ্বংসী ব্যাটিংয়ে ৩১ ওভারেই তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ১ উইকেটে ২৫৮।

শিখর ৩ রানে আউট হওয়ার পর ধীরস্থির ভাবেই শুরু করেন বিরাট কোহলি ও ইশান কিশান। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আক্রমণ বাড়াতে থাকেন দুই ব্যাটার। রোহিত শর্মার বদলে সুযোগ পাওয়া ইশান কিশান  ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন। এই মুহূর্তে ১৮৪ রানে ব্যাটিং করছেন। এছাড়া বিরাট কোহলি ব্যাটিং করছেন ৬৪ রানে।

পঞ্চম ওভারে বোলিং পরিবর্তন আনেন লিটন। মিরাজ তার প্রথম বলেই এলবিডাব্লিউর ফাঁদে ফেলে আউট করেন শিখর ধাওয়ানকে। ৮ বলে ৩ রান করে আউট হন এই ব্যাটার।

সিরিজ নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ওপেনার নাজমুল হোসেন শান্তর বদলে সুযোগ দেওয়া হয়েছে ইয়াসির আলী চৌধুরীকে। অন্যদিকে বাঁহাতি স্পিনার নাসুমকে বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে পেসার তাসকিন আহমেদকে। পুরনো পিঠের ব্যাথায় আগের দুই ম্যাচ এই পেসার খেলতে পারেননি।

ভারতীয় দলেও আছে দুটি পরিবর্তন। রোহিত শর্মা ও দীপক চাহারের বদলে ইশান কিশান ও কুলদীপ যাদব একাদশে সুযোগ পেয়েছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম