প্রথম টেস্টে নেই রোহিত, ছিটকে গেলেন শামি-জাদেজাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২২, ১৪:৫৬আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১৪:৫৬

ভারতীয় দলে ইনজুরির মিছিল। ঢাকায় দ্বিতীয় ওয়ানডেতো আঙুলে চোট পাওয়া রোহিত চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেছেন। পাশাপাশি মোহাম্মদ শামী ও রবীন্দ্র জাদেজা টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

রোহিতের বদলে টেস্ট দলে ডাকা পেয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ খেলেছিলেন তিনি। চট্টগ্রামে গত দুই দিন দলের সঙ্গে অনুশীলনও করেছেন এই ব্যাটার।  শামি ও জাদেজার পরিবর্তে টেস্ট দলে জায়গা পেয়েছেন নবদীপ সাইনি ও সৌরভ কুমার। এছাড়া দলের সঙ্গে যোগ দিয়েছেন বাঁহাতি পেসার জয়দেব উনাদকাটও।

চট্টগ্রাম টেস্টে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে লোকেশ রাহুলকে। টেস্টে রাহুলের ডেপুটির দায়িত্ব দেওয়া হয়েছে চেতেশ্বর পূজারাকে। রোহিত ঢাকা টেস্টে ফিরলেও তার নেতৃত্বেই মাঠে নামবে ভারত।

আগামী বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ হওয়াতে দুটি ম্যাচই দুই দলের জন্য গুরুত্বপূর্ণ। ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর।

/আরআই/এমআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম