পুরো বছরটাই দর্শক হয়ে কাটাবেন পান্ত!

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৩, ১৫:২১ আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১৫:২৮

গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে বিশ্বকাপের বছরটা যে এভাবে কাটাতে হবে তা বোধহয় পান্ত নিজেও ভাবেননি। সুস্থ হতে একটু বেশি সময় লাগবে বলে গোটা বছরটাই ক্রিকেট ছাড়া থাকতে হবে উইকেটকিপার ব্যাটারকে। ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হচ্ছে, আইপিএলসহ বেশ কিছু টুর্নামেন্টে তার হয়তো খেলা হবে না।

সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কে দেওয়া পান্তের মেডিক্যাল আপডেটের ওপর ভিত্তি করেই এমনটা অনুমান করা হচ্ছে। ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় হাঁটুর তিনটি গুরুত্বপূর্ণ লিগামেন্ট ছিঁড়ে গেছে তার। দুটি সার্জারিতে নতুন করে দুটি জোড়া লাগানো গেছে। তৃতীয় আরেকটি সার্জারি প্রয়োজন ৬ সপ্তাহ পর। তাই সব মিলে প্রায় ৬ মাসের মতো বাইরে থাকতে হতে পারে তাকে। তাতে ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারার সম্ভাবনাও এখন শঙ্কার মাঝে পড়ে গেছে। যেহেতু এই সময়ের মধ্যে সুস্থ হয়ে ফিটনেস ফিরে পাওয়ারও একটা ব্যাপার জড়িত।

পান্তের চিকিৎসকরা এখনও তার ফেরার বিষয়ে কোনও দিনক্ষণ জানাননি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড ও নির্বাচকরা এতটুকু জানিয়েছেন, কমপক্ষে ৬ মাসের মতো মাঠের বাইরে থাকতে হবে।

পান্তের হাঁটুতে যে তিনটি লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মূলত নড়াচড়া ও স্থিতিশীলতার জন্য কাজ করে। দুটি সার্জারিতে ‘পিসিএল’ ও ‘এমসিএল’ লিগামেন্ট জোড়া নাগানো গেলেও এসিএলের জন্য কম করে হলেও ৬ সপ্তাহ সময় প্রয়োজন।

৩০ ডিসেম্বর দিল্লি থেকে রুরকিতে পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় দুর্ঘটনার মুখোমুখি হন পান্ত। কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড় হওয়ায় বিসিসিআই তার চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টাই করেছে। দেহরাদুনে চিকিৎসার পর বোর্ডের আদেশে মুম্বাইতে উড়িয়ে আনা হয়েছে। তার পর থেকে বিশেষজ্ঞ সার্জন দিনশ পার্দিওয়ালার তত্ত্ববধানে আছেন তিনি।      

/এফআইআর/
সম্পর্কিত
সময় নষ্ট করলে ৫ রান জরিমানা, আরও যেসব নতুন নিয়ম করেছে আইসিসি
আইসিসি বিশ্বকাপ ২০২৭: পূর্ণাঙ্গ সূচি
ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের 
সর্বশেষ খবর
সৌদি-কাতারে আরও দুটি প্যাট্রিয়ট মোতায়েন যুক্তরাষ্ট্রের
সৌদি-কাতারে আরও দুটি প্যাট্রিয়ট মোতায়েন যুক্তরাষ্ট্রের
চুল পড়ার সমস্যায় চিকিৎসক নিজেই নিলেন যে পদক্ষেপ
চুল পড়ার সমস্যায় চিকিৎসক নিজেই নিলেন যে পদক্ষেপ
আধুনিকতার ভিড়েও টিকে আছে বাঁশের ‘চাই’
আধুনিকতার ভিড়েও টিকে আছে বাঁশের ‘চাই’
সময় নষ্ট করলে ৫ রান জরিমানা, আরও যেসব নতুন নিয়ম করেছে আইসিসি
সময় নষ্ট করলে ৫ রান জরিমানা, আরও যেসব নতুন নিয়ম করেছে আইসিসি
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ