ক্রিকেট অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সম্মাননা স্মিথের 

স্পোর্টস ডেস্ক 
৩০ জানুয়ারি ২০২৩, ১৯:২৬ আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৯:৩১

অস্ট্রেলিয়ার হয়ে গত বছর সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন স্টিভেন স্মিথ। যার স্বীকৃতি হিসেবে পেয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সম্মাননা অ্যালান বোর্ডার মেডেল তথা বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার। পুরস্কারটি জিতে আবার রিকি পন্টিং, মাইকেল ক্লার্কের রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি। যৌথভাবে তারা সকলে চারবার এই সম্মাননা পাওয়ার গৌরব অর্জন করেছেন। 

স্মিথ তিন ফরম্যাট মিলে ৩২ ম্যাচে ১ হাজার ৫৪৭ রান করেছেন। তার মধ্যে টেস্টেই এসেছে ৮৬৩। গড় ৭১.৯২। ওয়ানডে ও টি-টোয়েন্টির তুলনায় তার ভোটও বেশি এসেছে টেস্টে। স্মিথের কপালে জুটেছে মোট ১৭১টি ভোট। তার পরেই অবস্থান ট্রাভিস হেড (১৪৪) ও ডেভিড ওয়ার্নারের (১৪১)।   

এই প্রথম অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সম্মাননাটি প্রয়াত শেন ওয়ার্নের নামে রাখা হয়েছে। আর সেটি জিতেছেন উসমান খাজা। গত বছর অ্যাশেজ টেস্টে ফিরে ৭৮.৪৬ গড়ে ১ হাজার ২০ রান করেছেন তিনি। এ সময় ক্যারিয়ার সেরা ১৯৫ রানও করেছেন। তাছাড়া মাঠের বাইরে সমাজ সেবার জন্য কমিউনিটি ইম্প্যাক্ট অ্যাওয়ার্ডও জুটেছে তার কপালে। 

ওয়ানডে ফরম্যাটে বর্ষসেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার। আর টি-টোয়েন্টির বর্ষসেরা মার্কাস স্টয়নিস।

  /এফআইআর/  
সম্পর্কিত
মোটরসাইকেলের হেলমেট মাথায় তুলে ক্রিকেট বদলে দিয়েছিলেন যে কিংবদন্তি
কেন ১৯৩২-৩৩ সালের ‘বডিলাইন’ সিরিজ ক্রিকেটের কালো অধ্যায়?
আফগানিস্তান টেস্টের আগে বাংলাদেশের জন্য সুখবর
সর্বশেষ খবর
মহাসড়কে তল্লাশির সময় ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত
মহাসড়কে তল্লাশির সময় ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত
মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানালো বাংলাদেশ
মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানালো বাংলাদেশ
রাজধানীতে অভিযান, গ্রেফতার আরও ৪২৭
রাজধানীতে অভিযান, গ্রেফতার আরও ৪২৭
তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে ওষুধ-চিকিৎসা পেলেন ২০ হাজারের বেশি মানুষ
তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে ওষুধ-চিকিৎসা পেলেন ২০ হাজারের বেশি মানুষ
সর্বাধিক পঠিত
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
‘চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়ন দেওয়া হবে, আর কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না’
‘চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়ন দেওয়া হবে, আর কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না’
শিক্ষকদের বিতর্কিত সেই বদলি আদেশ স্থগিত, ফের সভা আহ্বান
শিক্ষকদের বিতর্কিত সেই বদলি আদেশ স্থগিত, ফের সভা আহ্বান