হৃদয়কে জাতীয় দলে বিবেচনা করা উচিত: রাজিন সালেহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৮

বয়সভিত্তিক ক্রিকেট থেকেই দারুণ প্রতিভাবান তৌহিদ হৃদয়। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। এবার সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল খেলতে নেমেই জানান দিয়েছেন, বড় মঞ্চের জন্য প্রস্তুত তিনি। সিলেটের কোচ রাজিন সালেহও মনে করেন, হৃদয়কে জাতীয় দলে বিবেচনা করা উচিত।

সিলেট স্ট্রাইকার্সের হয়ে দারুণ শুরু করেছিলেন হৃদয়। টানা তিন ম্যাচে হাফ সেঞ্চুরি তুলে দলকে জয় এনে দিতে অবদান রেখেছেন। কিন্তু আঙুলের চোট তার পর অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়ায়। ছিটকে যান দুই সপ্তাহের জন্য। তাতে দুটি ম্যাচ খেলতে পারেননি। অবশ্য চোট থেকে ফিরে মানিয়ে নিতেও একটু সমস্যা হচ্ছিল। চেনা ছন্দে ফিরতে তিন ম্যাচ সময় লেগেছে। সর্বশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৭৪ রানের ইনিংস খেলে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন। সবমিলিয়ে ৮ ম্যাচে চার ফিফটিতে তার রান এখন ২৮৮। স্ট্রাইক রেটও দেড়শো।

দুর্দান্ত ফর্মে মার্চে ইংল্যান্ডের বিপক্ষে হৃদয়কে বাংলাদেশ দলে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। সিলেটের কোচ রাজিন সালেহও তাকে জাতীয় দলে বিবেচনা করার দাবি জানিয়ে রাখলেন, ‘হৃদয় ভালো খেলছে। এই টুর্নামেন্টে চারটা ফিফটি করেছে। আমি মনে করি তৌহিদ হৃদয় যেহেতু ভালো ফর্মে আছে, ভালো টাচে আছে, ওকে নিয়ে দলে অবশ্যই চিন্তা-ভাবনা করা উচিত। সে আত্মবিশ্বাসী, কোচ হিসেবে আমিও আত্মবিশ্বাসী সে বাংলাদেশ দলে গিয়ে অনেক ভালো খেলতে পারবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী