‌‌‌বিশ্বকাপে নারী ক্রিকেট দলের জার্সি স্পন্সর কিউট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৫

ভারতে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে এবারই প্রথম বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে তারা। ওই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ নারী দলের জার্সি স্পন্সর হয়েছে কিউট। বাংলাদেশ নারী দলের অধিনায়ক জাহানারা আলমের হাতে জার্সি হস্তান্তর করেন মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান ব্যবস্থাপনা কর্মকর্তা কাজী নেওয়াজ ইবনে মাহতাব।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স রুমে এই উপলক্ষ্যে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ নারী দলের অধিনায়ক জাহানারা আলম ও সহ-অধিনায়ক শুকতারা রহমানের হাতে জার্সি হস্তান্তর করেন মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান ব্যবস্থাপনা কর্মকর্তা কাজী নেওয়াজ ইবনে মাহতাব। 

তিনি তার বক্তব্যে বলেন, ‘ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ দেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ। এটা মাত্র শুরু সামনে আরও ভালোভাবে ক্রিকেট সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছে আমাদের আছে।’ বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস তার বক্তব্যে বলেন, ‘আমাদের নতুন অংশীদার হওয়ার জন্য কিউট ব্র্যান্ডকে অসংখ্য ধন্যবাদ। ক্রিকেটকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে স্পন্সর প্রতিষ্ঠানের ভূমিকা অনেক।’ 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উইমেন্স উইংয়ের চেয়ারম্যান এম এ আওয়াল চৌধুরী ভুলু, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, টপ অব মাইন্ডের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন আদিল প্রমুখ। 

/আরআই/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম