দ্রুত ইনিংস ঘোষণার পর কিউইদের চাপে রেখেছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৮

বেন স্টোকস যুগে আগ্রাসী ক্রিকেটের আরেকটি প্রদর্শনী দেখা গেলো সিরিজের প্রথম দিবা-রাত্রির টেস্টে। মাউন্ট মঙ্গানুইয়ে ওভার প্রতি ৫.৫৭ রান তুলে মাত্র ৫৮.২ ওভার খেলে প্রথম ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড। প্রথম দিন নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে তুলেছে ৩২৫ রান। টেস্ট ক্রিকেটে দ্রুততম ইনিংস ঘোষণার এটি দ্বিতীয় নজির।

অবশ্য এত আগে ইনিংস ঘোষণার যে লক্ষ্যটা সফরকারীদের ছিল। সেটা সফলও হয়েছে বলা যায়। গোলাপী বলে স্টোকস আলোর নিচে বল করতে চেয়েছিলেন। সেই বল হাতে তুলে নেওয়ার পর ৩৭ রানেই নিউজিল্যান্ড ৩ উইকেট হারিয়েছে। দিন শেষে ক্রিজে আছেন ডেভন কনওয়ে (১৭) ও নিল ওয়েগনার (৪)। কিউইরা এখনও পিছিয়ে ২৮৮ রানে।

টস হেরে ব্যাট করতে নামার পর ইংল্যান্ডের প্রথম উইকেট পড়েছে ১৮ রানে। তবে ওপেনার বেন ডাকেটের ৬৮ বলে ৮৪ রানের স্ট্রোক সমৃদ্ধ ইনিংস প্রথম সেশনে প্রতিরোধ গড়তে সাহায্য করেছে। ডাকেটের পর বড় প্রতিরোধ আসে হ্যারি ব্রুকের কাছ থেকে। ফেরার আগে ৮১ বলে ৮৯ রানের ইনিংস উপহার দিয়েছেন।

অবশ্য ইংল্যান্ডের আগ্রাসী ব্যাটিংটা এক পর্যায়ে খামখেয়ালীতে রূপ নেয়। একবার ৩৭ রানে পড়ে ৩ উইকেট। পরে আবার হোঁচট খেলে ২৭ রানে ৪ উইকেট পড়েছে! দ্রুত উইকেট পতনই ইংলিশদের ইনিংস ঘোষণা করতে ভাবিয়েছে। কিউই পেসার নিল ওয়েগনার ৮২ রানে ৪ উইকেট নিয়েছেন। দুটি করে নিয়েছেন টিম সাউদি ও স্কট কুগলেইন।

পরে কিউইরা ব্যাট করতে নামলে ৩ উইকেট তুলে নিয়ে তাদের শুরুতেই চাপে রাখতে পেরেছে ইংল্যান্ড। পঞ্চম ওভারে আঘাত হানেন ওলি রবিনসন। তালুবন্দি করেন ওপেনার টম ল্যাথামকে (১)।জোড়া আঘাতে শেষ দিকে স্বাগতিকদের বিপদে ফেলেছেন জেমস অ্যান্ডারসন। বিদায় দেন কেন উইলিয়ামসন (৬) ও হেনরি নিকোলসকে (৪)।  

সংক্ষিপ্ত স্কোর প্রথম দিন শেষে:

ইংল্যান্ড প্রথম ইনিংসে ৫৮.২ ওভারে ৩২৫/৯ ডি. (ব্রুক ৮৯, বেন ডাকেট ৮৪, পোপ ৪২, ফোকস ৩৮; ওয়াগনার ৪/৮২, সাউদি ২/৭১)

নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ১৮ ওভারে ৩৭/৩ (কনওয়ে ১৭*, ওয়াগনার ৪*; অ্যান্ডারসন ২/১০)

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম