সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে, ‘মিসাইল না থাকলে কীভাবে লড়বেন?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৪

চন্ডিকা হাথুরুসিংহে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট তিন বছর জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। ওই কয়েক বছর তার অধীনে দারুণ কিছু সাফল্য আছে বাংলাদেশের। ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়। ২০১৫ সালের বিশ্বকাপে প্রথমবার কোয়ার্টার ফাইনাল খেলা তার সময়েই। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলেছে সেমিফাইনাল। এছাড়া হোম কন্ডিশনে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে জিতেছে টেস্ট সিরিজ।

ঘরের মাঠে হাথুরুসিংহের এমন সাফল্যের পরও প্রশ্ন উঠেছিল দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে এই সাফল্য কতখানি কাজে দিচ্ছে। বুধবার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রাক্কালে প্রথমবারের মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। উপমহাদেশের বাইরের দলগুলোর বিপক্ষে সাফল্য পেতে স্বল্পমেয়াদী যে পরিকল্পনা গ্রহণ করা হয়, সেটি দীর্ঘমেয়দী সাফল্যের ক্ষেত্রে কতটা কার্যকর? এমন প্রশ্নে হাথুরুসিংহে পাল্টা প্রশ্ন ছুঁড়ে বলেছেন, ‘আমি আপনাকে জিজ্ঞাসা করছি, ঘরের মাঠের সুবিধা কী? নিউজিল্যান্ডে গেলে আমরা কী ধরনের উইকেট পাই? অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে আমরা যখন যাই তখন ওরা কী করে? ভারত হোম সিরিজে কী করছে?’

এরপর হাথুরুসিংহে বললেন, ‘দেশের বাইরে গেলে আমাদের যা আছে তা দিয়ে লড়াই করতে হবে। যদি মিসাইল না থাকে তাহলে আপনি কীভাবে লড়াই করবেন। আমাদের তো গেরিলা যুদ্ধ করতে হবে, তাই না? ওদের আমাদের ঘরে আসতে দিন, আমরা ছোট ছোট অস্ত্র দিয়ে লড়বো। যদি আমাদের গোলাবারুদ না থাকে, তাহলে তো কিছু করতে পারবো না। আমরা শুধু খেলোয়াড়দের গড়ে তুলতে পারি।’ 

প্রশ্নকর্তার সঙ্গে ভিন্নমত পোষণ করে হাথুরুসিংহে আরও বলেছেন, ‘আমি আপনার সঙ্গে একমত নই (হোমে সুবিধা নেওয়ার বিষয়ে)। কারণ প্রতিটি দেশ একই জিনিস করে। হোমে সুবিধা নিতে হবে। যখন আমরা ঘরে থাকি, তখন শক্তি অনুযায়ী পরিকল্পনা নিতে হবে।’

সাম্প্রতিক সময়ে দেশের বাইরে গত কয়েক বছরে তাসকিন-এবাদত-খালেদরা ভালো করছে। তবে ঘরের মাঠে স্পিন উইকেট হলে পেসারদের করার তেমন কিছু থাকে না। হাথুরুসিংহে অবশ্য দেশের বাইরে পেসারদের ভালো করার কিছু উদাহরণ টেনেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় ওরা (পেসাররা) ভালো করেছে। নিউজিল্যান্ডে ভালো করেছে। আমরা একটু আগে আলোচনা করলাম পেস বোলারদের নিয়ে, যারা উঠে আসছে। এবাদতের কথা মনে আছে। আমার প্রথম নিউজিল্যান্ড সফরে সে ছিল ডেভেলপমেন্ট প্লেয়ার, শান্তও। এখন ওরাই ভালো করছে। সুতরাং এটা করতে সময় লাগে। সব দেশই তাই করে। আমাদের ঘরের মাঠের সুবিধা নিতে হবে। আমাদের নিজেদের শক্তি অনুযায়ী খেলতে হবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান