দিল্লির নেতৃত্বে ওয়ার্নার, মারক্রাম হায়দরাবাদের

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নেতৃত্ব পেতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকান এইডেন মারক্রাম ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ওয়ার্নার দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন। আর মারক্রাম নেতৃত্বে থাকবেন সানরাইজার্স হায়দরাবাদের।

ক্রিকবাজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে ওই দুই ফ্র্যাঞ্চাইজি ঘনিষ্ঠ সূত্র। দিল্লির মালিক পক্ষের একজন জানিয়েছেন, ‘ডেভিড আমাদের অধিনায়ক থাকবেন। আর অক্ষর হবেন তার ডেপুটি।’

সানরাইজার্স জানিয়েছে, হেড কোচ ব্রায়ান লারার পরামর্শেই মারক্রামকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার এসএ-টোয়েন্টিতে তার দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছে। নেতৃত্ব দিয়ে ইস্টার্ন কেপকে শিরোপা জেতাতে অবদান ছিল তার।

গত বছর কেন উইলিয়ামসনকে ছেড়ে দেওয়ার পর নতুন অধিনায়কের প্রয়োজন ছিল হায়দরাবাদের। সম্প্রতি জোহানেসবার্গে এক সাক্ষাৎকারে অধিনায়কত্ব নিয়ে মারক্রাম কথা বলেছেন। সেখানে আগ্রহের কথা জানিয়েছিলেন তিনি, ‘আমার হাতে সুযোগ আসলে অবশ্যই তা লুফে নেবো। তবে তেমনটা না হলেও কিছু মনে করবো না। আমি সব দিক দিয়ে প্রস্তুত। আর বিষয়টা ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে।’

দিল্লির নিয়মিত অধিনায়ক ঋষভ পান্ত সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর নেতৃত্বশূন্য হয়ে পড়ে দিল্লি। কারণ, পান্ত পুরো মৌসুমের জন্যই ছিটকে গেছেন। অক্ষরকে অধিনায়ক করার কথা ভাবা হলেও ম্যানেজমেন্ট অভিজ্ঞ কাউকে খুঁজছিল। এক্ষেত্রে ওয়ার্নারই ছিল তাদের সেরা পছন্দ। 

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম