কামিন্সের মায়ের মৃত্যুতে অজিদের কালো আর্মব্যান্ড

স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০২৩, ১৪:১৯আপডেট : ১০ মার্চ ২০২৩, ১৪:২১

স্তন ক্যানসারের সঙ্গে লড়ছিলেন প্যাট কামিন্সের মা মারিয়া কামিন্স। অবস্থার অবনতি হওয়ায় প্যালিয়াটিভ কেয়ারে ছিলেন। মায়ের পাশে থাকতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলেই অজি পেসার দেশে ফিরে গেছেন। পরে জানিয়ে দিয়েছেন, ভারত সফরে শেষ দুই টেস্ট খেলবেন না তিনি। আহমেদাবাদে চতুর্থ টেস্ট চলমান অবস্থাতেই আজ জানা গেছে, ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার মেনেছেন তার মা। পারপারে পাড়ি জমিয়েছেন মারিয়া কামিন্স।

সতীর্থরা অধিনায়ক প্যাট কামিন্সের মায়ের মৃত্যুর খবর জানতে পেরেছেন দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে। ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতিতে জানিয়েছে, ‘মারিয়া কামিন্সের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। অস্ট্রেলিয়ান ক্রিকেটের পক্ষ থেকে আমরা প্যাট, কামিন্স পরিবার ও তাদের বন্ধুদের গভীর সমবেদনা জানাই।’

দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেই বোর্ডের পক্ষ থেকে জানানো হয় মারিয়া কামিন্সের প্রতি শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে অস্ট্রেলিয়া। ব্যাটাররা আজ কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছে। 

ভারত ছেড়ে যাওয়ার আগে প্রথম দুই টেস্টে প্যাট কামিন্সের নেতৃত্বে খেলেছে সফরকারী দল। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভেন স্মিথ।

  /এফআইআর/     
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম