মাশরাফির ৫ উইকেট শিকারে ৮০ রানে অলআউট মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২৩, ১২:৩১আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১২:৪০

বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আগের মতো গতি নেই মাশরাফি বিন মুর্তজার। তার পরেও কার্যকরী বোলিংয়ে ধারটা ঠিকই ধরে রেখেছেন। ঢাকা প্রিমিয়ার লিগে এবার খেলছেন লিজেন্ডস অব রূপগঞ্জে। তার ম্যাচসেরা বোলিংয়ে আজকের খেলায় ৮০ রানেই গুটিয়ে গেছে মোহামেডান। জবাবে মামুলী লক্ষ্যে খেলতে নেমে ৮.২ ওভারে ১০ উইকেটের জয় নিশ্চিত করেছে রূপগঞ্জ।

বিকেএসপিতে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রূপগঞ্জ। সিদ্ধান্তের যথার্থতা পরে প্রমাণও করে ছাড়েন বোলাররা। ৩ রানে ওপেনার মাহিদুল ইসলামকে ফেরান চিরাগ জানি। সৌম্য তার পর বিস্ফোরক ব্যাটিংয়ে ধাক্কা সামাল দিচ্ছিলেন। ২৬ বলে ৮ চারে ৪১ রান করা এই ব্যাটারকে ফেরান সোহাগ গাজী। ৫৩ রানে সৌম্যর উইকেট পতনের পরই মাশরাফির আক্রমণে ধস নামে মোহামেডানে।

সাবেক জাতীয় দলের অধিনায়ক দলের ৫৯ রানে তুলে নেন অধিনায়ক ইমরুল কায়েসের উইকেট। তার পর সব মিলিয়ে ১৭ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি! মাশরাফির বোলিং তোপে ২২.৪ ওভারেই শেষ হয় মোহামেডানের ইনিংস। সৌম্যর ৪১ ও ইমরুলের ১১ রান ছাড়া কোনও ব্যাটার ডাবল ফিগারে পৌঁছাতে পারেননি।

৮.৪ ওভারে ১৭ রানে ৫ উইকেট নেওয়া মাশরাফি মেডেন দিয়েছেন ৩টি। তাতে লিস্ট ‘এ’ ক্রিকেটে পার করেছেন ৪৫০ উইকেটের মাইলফলক। এই ম্যাচের পর তার উইকেট সংখ্যা ৪৫২। এবারের লিগে মাশরাফি ১১ উইকেট নিয়েছেন। মাশরাফি ছাড়াও দুটি করে উইকেট নিয়েছেন নাঈম ইসলাম জুনিয়র ও চিরাগ জানি।

সহজ লক্ষ্য পেয়ে মুনিম শাহরিয়ার ও পারভেজ হোসেন ইমন ঝড়ো গতিতে রান তুলেছেন। তাতে ৮.২ ওভারে লক্ষ্য টপকে যায় রূপগঞ্জ। মুনিম ২৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩০ রানে অপরাজিত ছিলেন। পারভেজ ২১ বলে ৪ চার ও ৪ ছক্কায় অপরাজিত থাকেন ৪৪ রানে।

/এফআইআর/    
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি