টি-টোয়েন্টির এক নম্বরে ফিরলেন রশিদ

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৩, ২২:০৫ আপডেট : ২৯ মার্চ ২০২৩, ২২:০৬

বিশ্বের নতুন এক নম্বর টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংধারী বোলার রশিদ খান। শারজায় পাকিস্তানের বিপক্ষে ২-১ এ আফগানিস্তানের ঐতিহাসিক সিরিজ জয়ে তিন উইকেট নেন। তারই স্বীকৃতিতে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নামিয়ে শীর্ষে এই লেগস্পিনার।

গত বছর নভেম্বরে রশিদ এক নম্বরে ছিলেন। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার শীর্ষে ওঠার পর থেকে এই ফরম্যাটে সেরা সময় কাটান তিনি।

রশিদের সতীর্থ ফজলহক ফারুকি ওই সিরিজে দলের শীর্ষ উইকেট শিকারি ছিলেন। এই তরুণ পেসার বোলারের তালিকায় তিনে উঠেছেন। তিন ম্যাচে ৪.৭৫ ইকোনমি রেটে পাঁচ উইকেট নিয়ে র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়েছেন ফারুকি।

পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের প্রথম সিরিজ জয়ের পর তাদের আরেক বোলারের উত্থান হয়েছে। মুজিব উর রহমান প্রথম ও তিন নম্বর ম্যাচে দুটি করে উইকেট নিয়ে দশ থেকে আটে উঠেছেন।

এদিকে পাকিস্তানের ভারপ্রাপ্ত অধিনায়ক শাদাব খান অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে চতুর্থ স্থানে। সিরিজের তৃতীয় শীর্ষ ব্যাটসম্যান ও যৌথভাবে চতুর্থ উইকেট শিকারি ছিলেন তিনি। 

টি-টোয়েন্টির ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার রাইলি রুসো দুই ধাপ এগিয়ে ছয়ে। জোহানেসবার্গে সিরিজ নির্ধারক শেষ টি-টোয়েন্টিতে ২১ বলে ৪২ রানের ইনিংস খেলে তার এই উন্নতি।

/এফএইচএম/
সম্পর্কিত
১০২ রানেই অলআউট বাংলাদেশ, পেলো না ব্রোঞ্জও
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
সর্বশেষ খবর
অ্যানথ্রপিক কেন হিন্দু সন্ন্যাসীকে ডেকেছিল,  কী হয়েছিল আলোচনা
অ্যানথ্রপিক কেন হিন্দু সন্ন্যাসীকে ডেকেছিল, কী হয়েছিল আলোচনা
মিথ্যা বললে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে, দূতাবাসের সতর্কবার্তা
মিথ্যা বললে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে, দূতাবাসের সতর্কবার্তা
শিক্ষকদের বিতর্কিত সেই বদলি আদেশ স্থগিত, ফের সভা আহ্বান
শিক্ষকদের বিতর্কিত সেই বদলি আদেশ স্থগিত, ফের সভা আহ্বান
সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরি চান গার্মেন্টস শ্রমিকরা
সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরি চান গার্মেন্টস শ্রমিকরা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার