বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টের টিকিটও অনলাইনে

স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০২৩, ১৪:৫১আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৫:৫৪

ওয়ানডে ও টি-টোয়েন্টির মতো টেস্টেও মাঠে বসে খেলা উপভোগ করার জন্য অনলাইনে টিকিট কিনতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। রবিবার বিসিবি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, আজ বেলা ২টা থেকে থেকে সোমবার বেলা ২টা পর্যন্ত প্রথম দিনের টিকিট পাওয়া যাবে।

মিরপুরে ম্যাচের আগের দিন বিসিবির https://ticket.tigercricket.com.bd - এই লিঙ্কে ক্লিক করে টিকিট বুক করতে পারবেন দর্শকরা। সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের জন্য এনআইডি ও মোবাইল নম্বরের প্রয়োজন পড়বে। নিবন্ধনের পর একটি অ্যাকাউন্ট থেকে একজন সর্বোচ্চ দুটি টিকিট কিনতে পারবেন। তার পর নির্ধারিত বুথ থেকে টিকিট কোড ও এনআইডি প্রদর্শন করে সেই টিকিট সশরীরে সংগ্রহ করতে হবে।

অনলাইন টিকিট পাওয়া যাবে শেরে বাংলা নগর ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন টিকিট কাউন্টার থেকে। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে।

এছাড়া সশরীরেও টিকিট কেনা যাবে। ম্যাচের আগের দিন ৩ এপ্রিল ও ম্যাচের দিন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট কাউন্টারে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট। এবার গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ১ হাজার টাকা, ভিআইপিএ স্ট্যান্ডের টিকিট ৫০০ টাকা, ক্লাব হাউজের টিকিট ৩০০ টাকা, নর্থ স্ট্যান্ড ও সাউথ স্ট্যান্ড ২০০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট মূল্য ধরা হয়েছে ১০০ টাকা।

ওয়ানডে ও টি-টোয়েন্টির পর একমাত্র টেস্টও জিততে উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। ৪ এপ্রিল সকাল ১০টায় দুই দল মুখোমুখি হবে লাল বলের ক্রিকেটে।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম