আইপিএল দেখছেন না সাকিব, লিটনকে নিয়ে জানালেন প্রত্যাশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২৩, ২১:৩৫আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ২১:৩৫

বাংলাদেশ থেকে সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও লিটন দাস ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে (আইপিএলে) খেলার সুযোগ পেয়েছিলেন। সাকিব নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। সবার আগে আইপিএলে খেলতে যাওয়া মোস্তাফিজ মঙ্গলবার প্রথমবারের মতো দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলতে নেমেছেন। সোমবার সন্ধ্যায় লিটন দেশ ছাড়েন। আজ মঙ্গলবার কলকাতার জার্সিতে অনুশীলনও করেছেন লিটন, তারই সঙ্গে একই দলে খেলার কথা ছিল সাকিবের। কিন্তু হলো না। তবে লিটনকে নিয়ে নিজের প্রত্যাশা জানালেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।

সাকিবের আইপিএলে না খেলা নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখা আছে। কলকাতা নাইট রাইডার্স পুরো মৌসুমের জন্যই তাকে চেয়েছিল। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুরো মৌসুমের জন্য তাকে ছাড়তে রাজি হয়নি। শেষমেশ কলকাতার সঙ্গে যৌথ আলোচনার পর সাকিব আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। যদিও কিছুদিন আগে জরুরি পারিবারিক কারণে আইপিএলে খেলতে যাননি বলে জানান সাকিব। এই মুহূর্তে মোহামেডানের জার্সিতে প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।  

সবশেষ ২০২১ আইপিএলে কলকাতার হয়ে ব্যাটে-বলে আলো ছড়াতে ব্যর্থ হন সাকিব। ফলে একাদশে তার সুযোগ মেলেনি নিয়মিত। আট ম্যাচে ব্যাট হাতে করেছিলেন মোটে ৪৭ রান, বল হাতে নিয়েছিলেন কেবল ৪ উইকেট। এই কারণে ২০২২ সালের নিলামে ছিলেন অবিক্রিত। এই আসরে শুরুতে অবিক্রিত থাকলেও শেষ মুহূর্তে পুরোনো দল কলকাতা তাকে কিনে নেয়। যদিও শেষ পর্যন্ত আর খেলা হলো না। আইপিএলে না গিয়ে অবশ্য ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের জার্সিতে খেলছেন সাকিব। ব্যক্তিগত ব্যস্ততায় আইপিএল খুব একটা দেখা হচ্ছে না বাংলাদেশের পোস্টারবয়ের, ‘খুব বেশি আইপিএল দেখা হচ্ছে না, প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত।’

সাকিব না থাকলেও কলকাতা পাবে বাংলাদেশি দর্শকদের সমর্থন। দারুণ ছন্দ নিয়ে আইপিএলে প্রথমবার খেলতে গিয়েছেন লিটন। গত কয়েক বছর ধরে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক রান সংগ্রাহক তিনি। বাংলাদেশের বাইরেও তার ভক্তের সংখ্যা বাড়ছে। আইপিএলে লিটনের ভালো করার ব্যাপারে সাকিব বলেছেন, ‘লিটন যদি লিটনের মতো করে খেলতে পারে তাহলে অবশ্যই সফল হবে। আমি কোনও পরামর্শ দেইনি। এ বিষয়ে কোনও কথাও হয়নি। তবে আমি নিশ্চিত লিটন এখন অনেক অভিজ্ঞ। ওখানে গিয়ে ওর যে অভিজ্ঞতা হবে, সেটি বিশ্বকাপে কাজে লাগবে। একই সঙ্গে ও যদি সুযোগ পায়, আমি চাইবো ও যেন উপভোগ করে, এটা চাপ হিসেবে না নিয়ে যদি উপভোগ করতে পারে, ওর মতো খেলতে পারে তাহলে সফল হবে।’

প্রসঙ্গত, ২০১১ থেকে ২০১৭ এবং ২০২১ সালে কলকাতার হয়ে আইপিএল খেলেছিলেন সাকিব। ২০১৮ এবং ২০১৯ মৌসুমে তিনি ছিলেন সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার। ২০২১ সালে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দ্বিতীয় দফায় দলে নিয়েছিল কলকাতা। ২০১৭ সালের পর সাকিবকে কলকাতা ছেড়ে দেওয়ার পর ২০১৮ সালের নিলামে তাকে ২ কোটি টাকা দিয়ে দলে নেয় হায়দরাবাদ। ২০২১ সালে কলকাতা ছেড়ে দেওয়ার পর দল পাননি তিনি। এক বছর বিরতি দিয়ে পুরোনো দলেই ফিরলেও খেলা হলো না তার। ২০১১ সালে আইপিএলে অভিষেক হওয়া সাকিব এখন পর্যন্ত ৭১টি ম্যাচ খেলে ৭৯৩ রান ও ৬৩ উইকেট নিয়েছেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান